ম্যাচ হারার পর পাকিস্তানকে ট্রোল Google India-র!

0
37

ওয়েব ডেস্ক : বাংলাদেশকে সমর্থন করে প্রথমে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি। এর পর মাঠে নামার আগে তর্জন-গর্জন। কিছুই বাকি রাখেনি পাকিস্তান (Pakistan)। কিন্তু ১৫ ফেব্রুয়ারি, রবিবার কলম্বোতে ভারতীয় (India) ব্রিগেডের কাছে মুখ থুবড়ে পড়েছেন সলমন আলি আঘা’রা। ম্যাচ হারার পরেই পাকিস্তান দলকে নিয়ে ট্রোল শুরু হয় সমাজমাধ্যমে। সেই তালিকায় নাম লেখাল গুগল (Google)-ও। ছয় শব্দের পোস্টে পাকিস্তানকে কটাক্ষ করল গুগল ইন্ডিয়া (Google India)।

রবিবার, ঈশান কিষাণের ৭৭ রানের উপর ভর করে স্কোর বোর্ডে ১৭৫ রান তুলেছিল ভারত। জবাবে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৬১ রানে বড় জয় পায় টিম ইন্ডিয়া। তার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয় গুগল ইন্ডিয়ার তরফে। লেখা হয়, “এই ম্যাচটি আসলে একটি ইমেল হতে পারত।”

আরও খবর : “এই জয় ভারতের জন্য,” কলম্বোয় পাক-বধ করে বিরাট মন্তব্য সূর্যর

রবিবার সূর্যকুমারদের কাছে যেভাবে আত্মসমর্পন করেছেন শাহিন আফ্রিদিরা, সেই কথাই তুলে ধরল গুগল (Google)। অর্থাৎ গুগল ইন্ডিয়া একপ্রকার বোঝাতে চেয়েছে, ম্যাচের ফলাফল যেখানে অনুমেয় ছিল, সেখানে একটা ইমেল করে দিলেই হতো, এত সময় ধরে ম্যাচ খেলার প্রয়োজন ছিল না। আর এ নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

অন্যদিকে পাকিস্তানকে কটাক্ষা ছাড়েননি ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। ম্যাচ শেষে তিনি বলেছেন, “আমি এটাকে প্রতিপক্ষের বিরুদ্ধে স্রেফ একটা ম্যাচ হিসেবেই দেখি। তাই কোনো প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে আমি ভাবছি না।” সঙ্গে তিনি নিজেদের ক্রিকেটেই ফোকাস করছেন বলেও জানিয়েছেন।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here