10.6 C
New York

ভারতীয় দলে ডি পল? বিশ্বকাপের মাঝে নীল জার্সি গায়ে বড় বার্তা মেসির সহযোদ্ধার

Must Read

ওয়েব ডেস্ক: ‘সুপার ৮’-এ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমির অঙ্ক কঠিন হলেও টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শুরুর আগে থেকেই এই টুর্নামেন্টের ‘ফেভারিট’ ছিল ভারত (India Cricket Team)। এমনকি গ্রুপ পর্বে ‘অপরাজিত’ থেকে সেই তকমা বজায়ও রেখেছিলেন সূর্যরা। তবে অঙ্ক, সমীকরণ কঠিন হলেও টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে জানে, জানে লড়াই করতে।

প্রতিটা ভারতীয়র পাশাপাশি ‘মেন ইন ব্লু’র প্রতি অগাধ ভরসা রয়েছে আর্জেন্টিনার (Argentina) ফুটবলারদের মধ্যেও। সেটাই এবার দেখা গেল রদ্রিগো ডি পলের (Rodrigo de Paul) ছবিতে। বড় ম্যাচের আগে টিম ইন্ডিয়ার জার্সি (Team India Jersey) পরে দলের আত্মবিশ্বাস বাড়ালেন এই ফুটবলার।

আরও পড়ুন: রিঙ্কুর অগ্নিপরীক্ষা! অসুস্থ বাবাকে ছেড়ে খেলবেন বিশ্বকাপ? দেখুন বড় আপডেট

আর্জেন্টাইন ফুটবলারের তিনটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছে ক্রীড়া সামগ্রী বিপননি সংস্থা ‘অ্যাডিডাস’। সেই পোস্টে ডি পলের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘আলাদা বলের খেলা হলেও সম্মানটা একই, এগিয়ে চলো টিম ইন্ডিয়া’। এই পোস্ট মন জয় করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

যদিও আর্জেন্টিনার ফুটবল তারকার ভারতপ্রীতি এর আগেও দেখা গিয়েছে। সম্প্রতি লিওনেল মেসির সফরসঙ্গী হিসেবে দেশের একাধিক শহরে যান ডি পল। সেখানেই ভারত এবং এ দেশের ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এবং ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের প্রতি সম্মানের ছবিটা ধরা পড়ে। আর এবার বিশ্বকাপের মাঝে নীল জার্সি গায়ে ভারতীয় দলের মনোবল বাড়িয়ে দেশজুড়ে ভালোবাসা কুড়োচ্ছেন দূরদেশের এই ফুটবল তারকা।

দেখুন আরও খবর:

Latest News

নির্বাচন পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বহাল, হাইকোর্টে সাফ বার্তা প্রধান বিচারপতির

কলকাতা: নির্বাচন (West Bengal Assembly Election 2026) আবহে রাজ্যে বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High...

More Articles Like This