27 C
Kolkata

কন্টেন্টের নামে বেলাগাম ‘অশালীনতা’! ৫টি ওটিটি-র ঝাঁপ বন্ধ করল সরকার

Must Read

ওয়েব ডেস্ক: অশ্লীল কনটেন্টের (Obscene Content) বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। ওয়েব সিরিজের (Web Series) নামে বেলাগাম যৌন দৃশ্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ (OTT Platforms Banned) ঘোষণা করল কেন্দ্র। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)।

‘অশ্লীল’ কনটেন্ট প্রদর্শনের অভিযোগে যেসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলি হল – ‘মুড-এক্স ভিআইপি’, ‘কোয়েল প্লে প্রো’, ‘ডিজি মুভিপ্লেক্স’, ‘ফিল’ এবং ‘জুগুনু’। অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলিতে নিয়মিতভাবে আপত্তিকর ও অশালীন দৃশ্য দেখানো হচ্ছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিল কেন্দ্র।

আরও পড়ুন: আম্বানি পরিবারে ED-র হানা! অ্যাটাচ ১৭ তলা বহুতল! দাম কত জানেন?

মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও কনটেন্ট নীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। তারই জেরে এবার নিষিদ্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হল। ফলে ভারতে বসে আর এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে অশ্লীল ও বেআইনি কনটেন্টের বিরুদ্ধে কেন্দ্রের এই প্রথম পদক্ষেপ নয়। এর আগে ২০২৪ সালে তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, একাধিক অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল। পাশাপাশি অ্যাপগুলির মালিকদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। এবার আরও পাঁচটি প্ল্যাটফর্মের ঝাঁপ বন্ধ করল সরকার।

দেখুন আরও খবর:

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This