ওয়েব ডেস্ক : কন্যাশ্রী কাপে (Kanyashree Cup) ইস্টবেঙ্গলের (East Bengal) দাপট। দীপ্তি সংঘকে নাজেহাল করলেন লাল-হলুদের মহিলা ফুটবলাররা। এক, দুই বা তিন নয়, ২১টি গোল করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এর মধ্যে দ্বিতীয়ার্ধেই এসেছে ১৪টি গোল। এর ফলে একপ্রকার অসহায় হয়ে আত্মসমর্পন করে দীপ্তি সংঘের (Dipti Sangha) ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসীভাবে ফুটবল খেলে যাচ্ছিলেল ইস্টবেঙ্গলের (East Bengal) ফুটবলাররা। প্রতিপক্ষ দল লাল-হলুদ ফুটবলারদের সামনে দাঁড়াতেই পারেননি। প্রথমার্ধেই দীপ্তি সংঘকে ৭ গোল দিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। তার পরে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর, প্রতিপক্ষের সঙ্গে একবারে ছেলেখেলা করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
আরও খবর : ২ ম্যাচে হেরে এবার সাহসী সিদ্ধান্তের পথে KKR! পরের ম্যাচে বাদ কারা? প্রথম একাদশে বিরাট চমক
দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের মধ্যে ১৪টি গোল করে ইস্টবেঙ্গল (East Bengal)। হিসাব করলে বোঝা যায়, প্রতি তিন মিনিটে একটি করে গোল করেন লাল-হলুদের মহিলা ব্রিগেড। এই ম্যাচে প্রথম গোল করেন নাওরেম প্রিয়াঙ্কা দেবী। প্রথম ৪ মিনিটের মাথাতেই এই গোল আসে। তিনি এই ম্যাচে মোট চারটি গোল করেছেন। অষ্টম ওঁরাও ম্যাচের মেরেছেন ছ’টি গোল।
এদিকে সন্ধ্যা মাইতি ও সিল্কি দেবী চারটি করে গোল করেছেন। এছাড়া পূর্ণিমা দাস, শ্রাবনী মুর্মু এবং আন্টাসিয়া ওরাওঁ-ও একটি করে গোল করেছেন। যার ফলে এই ম্যাচ ২১-০ ব্যাবধানে জিতে নিয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। আর এটি হল মহিলা দলের দ্বিতীয় বৃহত্তম জয়।
দেখুন অন্য খবর :

