ওয়েব ডেস্ক : গত কয়েক বছরে আইসিসি’র (ICC) সাদা বলের টুর্নামেন্টে বড় সাফল্য পেয়েছে ভারত। পর পর দু’বার টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে টিম ইন্ডিয়া। তবে সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেও, লাল বলের ক্রিকেটে (Test Cricket) তেমন সাফল্য পায়নি ভারতীয় দল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে শুভমন গিলের দল। এর জন্য দলের ট্রানজিশনকেই দায়ী করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একপ্রকার নাম না করেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দায়ী করলেন তিনি। সঙ্গে তিনি স্বীকার করেছেন, দল যদি ব্যর্থ হয়, তাহলে এর দায় নেবেন তিনিই।
‘রেভস্পোর্টজ’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেছেন, ভারতের যে দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল, আর যে দলটি দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল, দু’টোর মধ্যে অনেক তফাত রয়েছে। সঙ্গে জানিয়েছেন, আমাকে চাপে রাখাই অনেকের লক্ষ্য। তাতে কোনও আপত্তি নেই।
আরও খবর : ২০ দিনের ব্যবধানে বদল ছবি, এবার হার্দিকের নেতৃত্বে একই দলে দুই অধিনায়ক
এছাড়া গম্ভীর (Gautam Gambhir) বলেছেন, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যে একাদশ খেলেছিল, তাদের মধ্যে অভিজ্ঞতার দিক থেকে বড় তফাত রয়েছে। এছাড়া বলেছেন, আগে কোনওদিন দলে ট্রানজিশনের কথা বলিনি, তার মানে এই নয় যে দলে কোনও ধরণের রুপান্তর হচ্ছে না। এমন মন্তব্যের পর গম্ভীর একপ্রকার বুঝিয়ে দিলেন, নিউজিল্যাডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের কাছে অভিজ্ঞতা ছিল, কিন্তু তা সত্বেও দল হেরেছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দল খেলেছে, তাদেরকে দোষ দেওয়া যায়না বলেই জানিয়েছেন তিনি।
তবে দলের ফল যদি খারাপ হয়, তাহলে তার দায় তাঁর উপরেই থাকবে বলে জানিয়েছেন গম্ভীর। এছাড়া বলেছেন, কিন্তু এই দলই ইংল্যান্ডের গিয়েছে ভালো সাফল্য পেয়েছে।
দেখুন অন্য খবর :

