15.6 C
New York

ভোটের আগে রাজভবনে বৈঠক! রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শীর্ষ আমলাদের

Must Read

কলকাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার। এরই মাঝে নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (RN Ravi) সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বৃহস্পতিবার লোক ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহা নির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি বৈঠক সেরে সেখান থেকেই তাঁরা লোক ভবনে পৌঁছন।

প্রশাসনের তরফে এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলা হলেও সূত্রের খবর, বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভোটের আগে এমন উচ্চপর্যায়ের বৈঠক স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে।

আরও পড়ুন: তথ্য দিচ্ছে না পুলিশ! মনোনয়ন জমা দেওয়ার আগে হাইকোর্টে শুভেন্দু

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অসন্তোষ জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আগাম আলোচনা বা মতামত না নিয়েই গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের বদলি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতে নির্বাচন চলাকালীন এ ধরনের পরিস্থিতিতে কমিশন সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জন আধিকারিকের একটি প্যানেল চাইত এবং সেই তালিকা থেকেই একজনকে বেছে নিত।

মমতার দাবি, এবারের ক্ষেত্রে সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেই এই ইস্যুতে কমিশনকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি। পাশাপাশি, কেন্দ্রের বিজেপি সরকারকেও এই প্রসঙ্গে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Latest News

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য হাওড়ায়

ওয়েব ডেস্ক : প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর তথা দলীয় নেতা শ্যামল মিত্রকে মারধরের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য...

More Articles Like This