ওয়েস্ট ইন্ডিজ : বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার পরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা ভারতের কাছে আরও সহজ হয়েছে। এক সময় বিভিন্ন সমীকরণের অঙ্ক উঠে আসছিল। কিন্তু এবার শুধুমাত্র ম্যাচ জিততে হবে ভারতকে (India)। গতকাল জিম্বাবোয়েকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা। আর সেই ম্যাচ যে জিতবে, সেই দল যাবে সেমিফাইনালে (Semi Final)। আর এই ম্যাচ হবে ইডেনে (Eden)। তা নিয়ে কলকাতায় (Kolkata) ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সঙ্গে তুঙ্গে রয়েছে টিকিটের চাহিদাও। কিন্তু এই টিকিট নিয়ে এবার কালোবাজারির খবর সামনে এল।
গ্রুপ পর্বে কোনও ম্যাচ খেলা হয়নি কলকাতা (Kolkata)। কিন্তু, ‘ডু অর ডাই’ ম্যাচের সাক্ষী থাকতে চাইছেন ক্রিকেট ভক্তরা। সেই কারণে প্রত্যেকেই টিকিটের খোঁজ করতে শুরু করেছেন। ময়দানে দেখা গিয়েছে, অনেকেই অনেক ভোরে ম্যাচের টিকিট কাটার জন্য চলে এসেছেন। এমন পরিস্থিতিতে টিকিট চড়া দামে বিক্রি করছেন কালোবাজারি কারবারিরা।
আরও খবর : সেমিফাইনালে যেতে গেলে কোন অঙ্ক মেলাতে হবে ভারতকে?
জানা যাচ্ছে, লোয়ার টিয়ারের টিকিট নাকি কালোবাজারিভাবে বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। তা ৫০ হাজারে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আপার টিয়ারের টিকিট (Tickets) বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। পাশাপাশি ৯০০ টাকার টিকিটও বিক্রি হচ্ছে চড়া দামে। উল্লেখ্য, ইডেনের ম্যাচের জন্য প্রথম লটের টিকিট শেষ হয়েছে। দ্বিতীয় লটের টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে। আর এ সব মিলিয়ে বেশ ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা।
প্রসঙ্গত, সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার হেরেছিল ভারত। যার কারণে পরের ম্যাচগুলি ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃহস্পতিবার জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এর পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। আর এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
দেখুন অন্য খবর :
