ওয়েব ডেস্ক: বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna)। আমন্ত্রণপত্র ফাঁস হয়েছিল আগেই, এবার আলোর মালায় সাজল বাড়ি, বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয়-রশ্মিকার! যা দেখার পর বিয়ের জল্পনায় সিলমোহর পড়ে। যা বিয়ের চর্চায় ঘৃতাহুতি দিয়েছে। যদিও এই নিয়ে তাঁরা কোনওরকম মুখ খোলেননি।
সেলেবদের অন্দরমহল নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি নামকরা প্রথমসারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বিয়ের ছবি-ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা।বিয়ে ব্যবসা চান না বিজয়-রশ্মিকা। ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা।বৈবাহিক বন্ধনকে ব্যবসায় পরিণত করতে নারাজ তারকাজুটি। বিয়ের ছবি-ভিডিও নিয়ে কড়াকড়ি দক্ষিণী তারকাজুটির। কেউ যেন বিয়ের আসর থেকে বিশেষ মুহূর্তের ফ্রেম ফাঁস না করে ফেলেন, তার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছেন হবু তারকাদম্পতি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে এক হতে চলেছে বিজয় এবং রশ্মিকার চার হাত। আর সেখানেই অতিথিদের জন্য কড়া শর্ত বেঁধে দিয়েছেন দক্ষিণীজুটি। যাঁরা বিয়ের অনুষ্ঠানে আসবেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ করা হয়েছে, যাতে ছাঁদনাতলার আসরে মোবাইল ফোন ব্যবহার না করেন। এমনকী বিয়ের ছবি যাঁরা তুলবেন, তাঁদের সঙ্গেও গোপনীয়তা বজায় রাখার চুক্তি করেছেন বিজয়-রশ্মিকা।সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজয়ের বাড়ির বাইরে থেকে তোলা সেই ভিডিও। আলোর রোশনাই সঙ্গে অন্যান্য সাজসজ্জা বলে দিচ্ছে বিয়ের সানাই বাজলো বলে।
আরও পড়ুন : আবার প্রলয় ২-তে আরও তীক্ষ্ণ অনিমেষ দত্ত
এখানেই শেষ নয়, এসবের মাঝেই চর্চিত জুটিকে হায়দরাবাদ বিমানবন্দরেও দেখা গিয়েছে একসঙ্গে। শুধু তাই নয়, নিজেদের ‘বিগ ডে’র আগে হেয়ারস্টাইলও পালটে ফেলেছেন বিজয়। চরিত্রের জন্য রাখা বড় চুল কেটে ফিরেছেন আগের অবতারেই।
