শুভ্রবসনে গলায় তুলসীর কণ্ঠীমালা, অনুষ্কা মগ্ন আধ্যাত্ম্য চর্চায়

0
29

কলকাতা: আধ্যাত্মিক সফরs বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) সোমবার সকালে বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) আশীর্বাদ নিলেন। কেলি কুঞ্জ আশ্রমে (Keli Kunj Ashram) তাঁদের এই যাত্রার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার মুম্বই এয়ারপোর্টে অনুষ্কাকে এক্কেবারে অন্য লুকে দেখা গিয়েছিল। ওয়েস্টার্ন ফ্যাশন ছেড়ে পরনে শ্বেতশুভ্র বসন। গলায় তুলসীর কণ্ঠীমালা। কপালে চন্দনের ছোট্ট তিলক…! নায়িকার এহেন অবতারে ভক্তরা খানিক চমকেই গেলেন।

বলিউড থেকে বহু দিন দূরে অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কলা’ ছবিতে। কিন্তু সেই ছবিতে ছিল তাঁর অতিথি উপস্থিতি। অভিনেত্রী হিসাবে অনুষ্কার শেষ ছবি ‘জিরো’। প্রশ্ন উঠছে, তা হলে কি পুরোপুরি বলিউড ছেড়ে দিলেন অনুষ্কা? যদিও তাঁর আরও একটি ছবির মুক্তি এখনও বাকি— ‘চাকদা এক্সপ্রেস’। ওই ছবিতে ক্রিকেটতারকা ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সেই ছবি কবে মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয়। সিনেমায় না থাকলেও চর্চায় রয়েছেন অনুষ্কা শর্মা।

আরও পড়়ুন: বিয়ে ব্যবসা নয়! অতিথিদের মোবাইলে নিষেধাজ্ঞা বিজয়-রশ্মিকার

ওয়েস্টার্ন ফ্যাশন ছেড়ে পরনে শ্বেতশুভ্র বসনে অনুষ্কা শর্মা। গলায় তুলসীর কণ্ঠীমালা। কপালে চন্দনের ছোট্ট তিলক…! নায়িকার এহেন অবতারে ভক্তরা খানিক চমকেই গেলেন। শিবরাত্রির দিন মুম্বই বিমানবন্দরে স্বামী বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মাকে সাদা সালোয়ারে দেখা গেল। তবে তারকাদম্পতিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে নায়িকার গলার মালা। ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্ম্য চর্চা এবং ঈশ্বরকে উৎসর্গ করে প্রকৃতির পূজারীদের এই মালা ধারণের রীতি রয়েছে। বৈষ্ণবরাও অবশ্য কণ্ঠী পরেন। সিনেপাড়ার লাইমলাইটের অন্তরালে অনুষ্কা শর্মাও কি সেপথেই হাঁটলেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here