ব্যাকগ্রাউন্ডে বাজছে হেমন্তের গান, রাস্তার ধারে কাপড় কাচছেন গ্রোভার

0
138

ওয়েব ডেস্ক: কমেডিয়ান সুনীল গ্রোভারের (Sunil Grover) কোনও জবাব নেই। দ্য কপিল শর্মা শো-এর হাত ধরে রাতারাতি দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠলেও, শুধুমাত্র সেই সাফল্যের ওপর ভর করে থেমে থাকেননি তিনি। নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কোনও সুযোগই ছাড়েন না তিনি।সম্প্রতি আমির খানের ‘মিমিক্রি’ করেছেন, যা দেখে তাজ্জব হয়ে যান খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ও। সারল্যেই বরাবর সকলের মন জয় করে এসেছেন। এবারও তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফের চর্চার শিরোনামে কৌতুকাভিনেতা।

সুনীল গ্রোভার যে বর্তমানে নিজেই আলাদা ‘ব্র্যান্ড’। সুনীল ভক্তদের আনন্দ দিতে কোনও সুযোগই ছাড়েন না। এবার তাঁকে রাস্তার ধারের একটি বাদামের দোকানে গিয়েছেন সুনীল গ্রোভার। সেখানে কড়াইতে বালি থেকে বাদাম তুলছেন। এরপর বাদামও বিক্রি করেন তিনি। এবার রাস্তার ধারে জামাকাপড় কাছতে দেখা গেল সুনীলকে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে বসে একেবারে ‘আম-আদমি’র মতোই টিউবওয়েলের জলে কাপড় কাচছেন সুনীল গ্রোভার। রাস্তার ধারে বসে একেবারে সাধারণ মানুষের মতো টিউবওয়েলের জলে কাপড় কাচছেন সুনীল। নেপথ্যে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়-এর গাওয়া জনপ্রিয় গান ‘না তুম হামে জানো’। সেই গান গুনগুন করতে করতেই হাঁটু মুড়ে বসে, ফুরফুরে মেজাজে মেঠো রাস্তার ধারে কাপড় কাচতে দেখা যায় তাঁকে। এই ভিডিও এখন কার্যত ‘টক অফ দ্য টাউন’। সুনীলের সারল্যে মুগ্ধ নেটভুবনও।নেটিজেনদের একাংশের কথায়, কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও নিজের শিকড় ভুলে যাননি সুনীল। আর সেই কারণেই তিনি এতটা প্রিয়।

আরও পড়ুন: OTT-তেও ঝড়, ৭৬ দিনেও বাম্পার হিট ‘ধুরন্ধর’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here