রিতেশ, সঞ্জয় দত্ত থেকে বিদ্যা ‘রাজা শিবাজি’র পোস্টার সামনে পেল , কবে মুক্তি?

Must Read

ওয়েব ডেস্ক: শিবাজি জয়ন্তী উপলক্ষে রিতেশ দেশমুখের আসন্ন ঐতিহাসিক ছবি ‘রাজা শিবাজি’ (Raja Shivaji)-এর প্রথম লুক পোস্টার সামনে এল। এই ছবির পরিচালনা করছেন অভিনেতা রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)। পোস্টারের সঙ্গে ছবির মুক্তির তারিখ এবং সম্পূর্ণ কাস্ট লিস্ট সামনে আনলেন ছবি নির্মাতারা।

মহারাষ্ট্রের গৌরব ছত্রপতি শিবাজি মহারাজ–এর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশ্যে এল ঐতিহাসিক ছবি রাজা শিবাজি–র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা গিয়েছে রিতেশকে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাচ্ছে, তিনি একটি তরবারি ধরে আছেন এবং দৃঢ় ও শান্ত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। পরনে সময়োপযোগী বর্ম, হাতে তলোয়ার এবং উড়ছে গেরুয়া পতাকা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা তাঁর এই লুক থেকেই স্পষ্ট, ছবির মূল ফোকাস থাকবে শিবাজির ‘স্বরাজ’ প্রতিষ্ঠার সংগ্রামকে ঘিরে। পোস্টারের ক্যাপশনেও সেই বার্তাই তুলে ধরা হয়েছে। সেখানে লেখা হয়েছে— অন্ধকার যখন আলোর খোঁজ করছিল, তখনই জ্বলে উঠেছিল এক শিখা। জানানো হয়েছে, আগামী ১ মে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবির তারকাসূচিও যথেষ্ট আকর্ষণীয়। রিতেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, ফারদিন খান এবং ভাগ্যশ্রী–কে।

আরও পড়ুন: ব্যাকগ্রাউন্ডে বাজছে হেমন্তের গান, রাস্তার ধারে কাপড় কাচছেন গ্রোভার

Latest News

নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি! বড় ব্যবধানে জয় বিজেপি প্রার্থীর

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামে (Nandigram) পদ্মের ঝড়! বিধানসভা উপনির্বাচনে (Bypoll) বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani...

More Articles Like This