জলকেলি-খুনসুঁটি! থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল বিজয়-রশ্মিকার হানিমুন?

0
37

ওয়েব ডেস্ক: বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বিয়ের নিয়ে কম হইচই হয়নি। দক্ষিণী সেলেবদম্পতির রাজকীয় বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত দেখতে সোশাল পাড়ায় চোখ রেখেছিলেন অনুরাগীরা। বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমা (Rashmika-Vijay Honeymoon) কেমন কাটল তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের।

চিরাচরিত ট্রেন্ডে গা ভাসালেন না বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পরে মধুচন্দ্রিমাতেও প্রচলিত নিয়মের বিপরীতে হাঁটলেন তাঁরা। ‘হানিমুন’-এর বদলে বেছে নিলেন ‘বাডিমুন’।

দিন কয়েক আগেই জানা যায়, মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে উড়ে গিয়েছেন দাক্ষিণাত্যের তারকা দম্পতি। এবার সেই মেগাবাজেট মধুচন্দ্রিমার ঝলক দেখালেন ‘বিরোশ’। থাইল্যান্ডে সেসব রঙিন মুহূর্ত দেখার জন্য ভক্তদের প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল। এবার নিজেরাই রোম্যান্টিক সফরের ভিডিও ভাগ করে নিলেন স্যোশাল মিডিয়ায়।

তাইল্যান্ডের কো সামুই দ্বীপে ক’টা দিন ছুটি কাটাতে তাঁরা। সঙ্গে ছিলেন বিজয় ও রশ্মিকার ‘বাডি’ অর্থাৎ বন্ধুরা। থাইল্যান্ডের কো সামুইয়ে এয়ারবিএনবি ভিলাতে ছিলেন তারকাদম্পতি।

আরও পড়ুন: ‘জাসি জ্যায়সি কোই নহী’র নান্দু আজ ‘ধুরন্ধরের’ মহম্মদ আলম, সাফল্যের মাঝে অতীতের স্মৃতি হাতরালেন অভিনেতা

ভিডিওয় ধরা পড়ল বিজয়-রশ্মিকার বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত। থাইল্যান্ডের মনোরম প্রকৃতি, নীল জলরাশি আর নির্জন পরিবেশে তারকাদম্পতি যেন ভালোবাসার উদযাপনে ব্যস্ত। কখনও সমুদ্রের ধারে হাত ধরে হাঁটতে দেখা গেল তো কখনও বা সূর্যাস্তের মায়াবী আলোয় একে-অপরের সান্নিধ্যে হারিয়ে গেলেন তাঁরা। হোটেলের ঘরে আবার খুনসুঁটিতে মেতে উঠতেও দেখা গেল তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here