6.5 C
New York

শুভশ্রীর সম্পত্তির ঝলকানিতে ম্লান রাজ? সম্পত্তির লড়াইয়ে কে কতটা এগিয়ে?

Must Read

কলকাতা: টলিউডের (Tollywood) তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সম্পত্তির হিসেব এবার সামনে আসতেই চর্চা তুঙ্গে। হলফনামার তথ্য বলছে, আর্থিক দৌড়ে স্বামীকে অনেকটাই টেক্কা দিয়েছেন শুভশ্রী!

পরিচালক-রাজনীতিক রাজ চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তি প্রায় ২.১০ কোটি টাকা। হাতে নগদ খুবই কম, মাত্র ৩১ হাজার টাকা। তবে ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ রয়েছে ১.২১ কোটি টাকার বেশি। গাড়ির তালিকায় রয়েছে টাটা নেক্সন ও বিলাসবহুল ভলভো XC90। স্থাবর সম্পত্তির মধ্যে আরবানায় প্রায় ৪ কোটি টাকার ফ্ল্যাট, আরও একটি ২.৫ কোটি টাকার সম্পত্তি এবং হালিশহরে প্রায় ৯৫ লক্ষ টাকার বাড়ি রয়েছে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে! এখন কেমন আছেন তিনি? জানুন সর্বশেষ আপডেট

অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির অঙ্ক একেবারেই অন্য স্তরে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণই ১৩.১৫ কোটি টাকার বেশি! সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় প্রায় ১৯০০ গ্রাম সোনা, যার বাজারদর প্রায় ২.৬০ কোটি টাকা। এছাড়া ব্যাঙ্কে বিনিয়োগ রয়েছে ১০.৩৮ কোটি টাকারও বেশি। স্থাবর সম্পত্তি ফ্ল্যাট, গাড়ি মিলিয়ে প্রায় ২.২৬ কোটি টাকা।

সব মিলিয়ে স্পষ্ট, সম্পত্তির নিরিখে শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্বামী রাজ চক্রবর্তীকে অনেকটাই ছাপিয়ে গিয়েছেন। রাজনীতির ময়দানে রাজ যতটা শক্ত অবস্থানে, আর্থিক দৌড়ে ততটাই এগিয়ে তাঁর তারকা স্ত্রী, এই সমীকরণই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Latest News

সোনা পাপ্পু কাণ্ডে ইডির জালে পুলিশকর্তা! কলকাতার নামী ব্যবসায়ীকে তলব

কলকাতা: কসবার (Kasba) ‘সোনা পাপ্পু’ কাণ্ডে (Sona Pappu Case) তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম জড়াচ্ছে ইডির (ED)...

More Articles Like This