ওয়েব ডেস্ক: দু’জনের জীবনের পথ বহুদিন আলাদা হয়েছে। খাতায় কলমে তাঁরা এখন প্রাক্তন, কথা হচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। সাত বছর সম্পর্কে ছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। শোনা যায়, তিক্ততার সঙ্গেই সেই সম্পর্ক শেষ হয়েছিল। সাক্ষাৎকারেও সেই তিক্ততা ভেসে উঠেছিল। রণবীর ও ক্যাটরিনার শেষ একসঙ্গে কাজ ‘জগ্গা জাসুস’। তার পরে একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন মাত্র। আবার কি সব তিক্ততা ভুলে এক পর্দায় ধরা দেবেন দুই তারকা?এবার রাজনীতির ‘সিক্যুয়েল পর্দায় আসছেন রণবীর-ক্যাটরিনা।
২০০৮-২০০৯ সাল নাগাদ ‘অজব প্রেম কী গজ়ব কহানী’ ছবির সেট থেকে প্রেম শুরু রণবীর ও ক্যাটরিনার। সেই সময়ে দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। অন্য দিকে সলমনের সঙ্গে ছিলেন ক্যাটরিনা। এর পরে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক আরও দৃঢ় হয়। তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন সেই সময়ে। কিন্ত সেই সম্পর্ক টেকনি। দুজনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্কে থাকাকালীন প্রকাশ ঝার ছবি ‘রাজনীতি’তে অভিনয় করেছিলেন রণবীর ও ক্যাটরিনা। ছবিটি প্রশংসিত হয়েছিল। শোনা যাচ্ছে, তৈরি হবে ‘রাজনীতি ২’ (Raajneeti 2)। এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন ছবির পরিচালক প্রকাশ ঝাঁ (Prakash Jha)। ‘রাজনীতি’র দ্বিতীয় অংশেও তার ব্যতিক্রম হয়নি।” আর এখানেই ‘রাজনীতি ২’ -এর সিক্যুয়েলের গুঞ্জনে সিলমোহর দেন পরিচালক প্রকাশ ঝাঁ। ছবির কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। রণবীর ও ক্যাটরিনাকেও কি দেখা যাবে? পরিচালক জানিয়েছেন, কে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন: ‘ককটেল ২’, প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার, কেমন হল দেখুন
