14.9 C
New York

‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সে দিন আর দূরে নেই, এ বার আইনের শাসন শুরু হবে এই বাংলায়’, ব্রিগেডে ঘোষণা মোদির

Must Read

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে কলকাতার (Kolkata) ব্রিগেড ময়দান (Brigade Maidan) থেকে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবারের জনসভা থেকে তিনি বলেন, “এ বারের ভোট শুধু সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর নির্বাচন।”

ভাষণের শুরুতেই বাংলায় উপস্থিত জনতাকে প্রণাম জানিয়ে মোদী বলেন, ব্রিগেডের ভিড়ই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর দাবি, তৃণমূলের গুন্ডামি ও দুর্নীতির দিন শেষের পথে এবং রাজ্যে সরকার বদলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু?

তৃণমূলকে নিশানা করে মোদির অভিযোগ, বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর আস্থা নষ্ট করার চেষ্টা চলছে। সন্দেশখালি ও আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের রক্ষা করা হচ্ছে এবং মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

দুর্নীতি ইস্যুতেও তৃণমূল সরকারকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারত-একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। এমনকি চাকরি বিক্রি পর্যন্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

মোদির বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি।” এদিনের সভামঞ্চ বিশেষভাবে সাজানো হয়।  দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে তৈরি মঞ্চে বাংলার বিভিন্ন সংস্কৃতির প্রতীক তুলে ধরা হয়। সভার পাশাপাশি এদিন প্রায় ১৮ হাজার কোটি টাকার একাধিক রাস্তা ও রেল প্রকল্পের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।

Latest News

‘বিজেপির কেন্দ্রীয় বাহিনী ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা’, মন্তব্য অভিষেকের

কলকাতা: উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথের ঘটনা।...

More Articles Like This