অভিষেকে চুম্বন করে ভালও লেগেছিল জনের

0
25

ওয়েব ডেস্ক: অভিষেক বচ্চনকে চুম্বন করে ভালও লেগেছিল জন আব্রাহম (John Abraham)। পুরুষসঙ্গই বেশি পছন্দ জন আব্রাহামের! জন তাঁর পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নানা কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানান যে, তিনি প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার উপর বেশি মনোযোগ দেন। তিনি আরও বলেন যে, তিনি তাঁর পুরুষ সহকর্মীদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জন ইন্ডাস্ট্রিতে বহিরাগত হওয়ার চ্যালেঞ্জগুলি নিয়ে কথা বলেন। এক মাস্টারক্লাসে নিজের পথচলার কথা বলতে গিয়ে জন ফিরে গিয়েছিলেন ২০০৩ সালে। তখন বলিউডে ‘আউটসাইডার’ প্রায় ছিল না বললেই চলে। তাঁর কথায়, সেই সময়ে তিনি সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলেন।এক মাস্টারক্লাসে নিজের পথচলার কথা বলতে গিয়ে জন ফিরে গিয়েছিলেন ২০০৩ সালে। তখন বলিউডে ‘আউটসাইডার’ প্রায় ছিল না বললেই চলে। তাঁর কথায়, সেই সময়ে তিনি সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলেন।

আরও পড়ুন: ১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার, দেখুন কী অবস্থা

অভিনেতার বক্তব্য, বলিউডের পুরুষ তারকাদের তিনি কখনও প্রতিদ্বন্দ্বী হিসাবে মনেই করেননি। বরং মনে করেছেন, একসঙ্গে কাজ করলে বা একসঙ্গে ছবিমুক্তি পেলে আরও ভাল হবে। তাঁর কথায়, “আমি নিজেকে বুঝিয়েছি, আমরা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নই। আমরা সতীর্থ। আমি কিন্তু আমার পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমি অক্ষয় কুমার, শাহরুখ খান, বরুণ ধবন, অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছি। অভিষেককে তো আমি চুমুও খেয়েছি।”পুরুষ তারকাদের সঙ্গে রসায়ন নিয়ে জনের স্পষ্ট বক্তব্য, “আমি পুরুষদের সামনে খুবই স্বচ্ছন্দ। সেই সৌন্দর্য পর্দায় ধরাও পড়ে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here