কলকাতা: গ্রীষ্মের ছুটিতেই পর্দায় ফিরছেন জিৎ (Jeet)। নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat )-এ বিভিন্ন লুকে দেখা যাওয়ার কথা জিৎ-কে। ইতিমধ্যেই বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে ছবির। জিৎ অভিনীত এই ছবির টিজার এক শক্তিশালী গল্পের ঝলক তুলে ধরে, ১৯৬০-এর দশকের কলকাতাকে পটভূমিতে এক রোমাঞ্চকর গল্প উঠে আসছে৷ টিজারটিতে জিৎকে এক নজরকাড়া নতুন অবতারে দেখা গিয়েছে, যা এমন একটি চরিত্রের ইঙ্গিত দেয় যা পুরোপুরি নায়ক বা খলনায়ক কোনওটাই নয়। টিজার প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে ছবির মুক্তির দিনও।
এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম টিজার। প্রায় এক বছরের বিরতির পর বড়পর্দায় ফিরছেন সুপারস্টার। টিজারের শুরুতেই শোনা যায় আকাশবাণী কলকাতার এক সতর্কবার্তা—শহরে পরপর ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে। এরপরই উঠে আসে ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারের দৃশ্য। সেই অশান্ত সময়েই লাল ছাতা হাতে আবির্ভাব ঘটে অনন্ত লাল সিংহের, যিনি শাসকদের কাছে এক আতঙ্ক। টিজারজুড়ে জিতে একাধিক রূপ নজর কেড়েছে ইতিমধ্যেই। অ্যাকশন ভরপুর প্রথম ঝলকই বাড়িয়েছে অনুরাগীদের মনে চরম উত্তেজনা। ১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি এই সিনেমা অনন্ত সিংহের জীবনের গল্প বলবে। এই ছবিতে জিৎ-কে দেখা যাবে একেবারে ছকভাঙা চরিত্রে। এই সিনেমায় জিৎ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) আর রজতাভ দত্ত (Rajatabha Dutta)। এই ছবিটির টিজার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের মে মাসে।’
আরও পড়ুন: পর্দায় মোদি, হলজুড়ে উল্লাস! ‘ধুরন্ধর ২’-এর কোন দৃশ্যে চমক দিলেন প্রধানমন্ত্রী?
View this post on Instagram

