দোল-উৎসবে মাতলেন যশ-নুসরত থেকে রণজয়-শ্যামৌপ্তি

0
47

কলকাতা: মাঘের শেষে শিমুল-পলাশের রক্তিম আভা জানান দেয়, ঋতুরাজ বসন্ত এসে গিয়েছে। ফাগুণের ছোঁয়ায় সকলেই রঙিন হয়ে উঠেছে। টলিপাড়ার তারকারা (Tollywood Celebs Celebrateholi 2026) প্রতি বছরের মতো এবারও রঙের উৎসবে মেতে উঠেছেন। কারও বিয়ের পরে প্রথম দোল। কারও জীবনের প্রথম রং। বছরের এমনই অনুষ্ঠানের দিনগুলোয় পর্দার তারকা আর সাধারণের মধ্যে কোনও পার্থক্য থাকে না।নীল-তৃণা, গৌরব-ঋদ্ধিমা থেকে শুরু করে যশ-নুসরত, দেব, সোহিনী-শোভন প্রত্যেকেই আবির ও রঙে একে অপরকে রাঙিয়ে এই উৎসব উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় রঙের উৎসবের ছবি পোস্ট করে ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। রুকমা রায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় প্রতিটি তারকাই আর্জি জানিয়েছেন— আনন্দের ছলে যেন রাস্তার পশুদের গায়ে রং না লাগানো হয়।

বাবা-মা, পরিবারের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে দেখা গেল তাদেরও। অভিনেত্রী মানসী সেনগুপ্ত, রূপসা চট্টোপাধ্যায় ও প্রীতি বিশ্বাসের একরত্তিদেরও দেখা গেল চুটিয়ে উপভোগ করতে বসন্ত উৎসব। একটা সময়ে রং মোটে পছন্দ ছিল না অঙ্গনা রায়, রোহন ভট্টাচার্য দু’জনেরই। এখন সবটাই যেন বদলে গিয়েছে। তাঁদের ভালবাসার রং হয়ে গিয়েছে হলুদ। অভিনেত্রী তুহিনা দাস তো মুম্বইয়ে বসেই ‘রঙিন’ শুভেচ্ছা পাঠালেন সবাইকে।

যশ (Yash Daasguptaa) এবং নুসরত (Nusrat Jahan) প্রতি বছরেই চুটিয়ে উপভোগ করেন এই দিনটা। এবারও তার অনথা হয়নি। রঙে মাখামাখি যশ-নুসরত, চুটিয়ে করলেন মজা। এ বার ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। নুসরত বললেন, “আমরা তো উপভোগ করতে চাই। আড্ডা দিতে চাই। আর সঙ্গে বেশি করে রং মাখতে চাই।”

দোলের রঙে সবথেকে বেশি নজর কেড়েছেন নবদম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর এটাই তাঁদের প্রথম দোল। লাল পোশাকে সেজে রনজয়কে ভালোবেসে আবির মাখিয়ে দিয়েছেন শ্যামৌপ্তি। অন্যদিকে, অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য একে অপরের সঙ্গে রংয়ের খেলায় মেতে উঠেছিলেন।

এই বছরের দোল বেশ দুশ্চিন্তায় কেটেছে সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের। গত ১৮ ফেব্রুয়ারি ইউরোপ সফরে গিয়েছিলেন তাঁরা। পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল ও আমেরিকার অস্থির পরিস্থিতির কারণে আকাশপথ অবরুদ্ধ।  আপাতত সেখানেই আটকে এই দম্পতি। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও ভেঙে পড়েননি সন্দীপ্তা। প্যারিসের হোটেল রুমে বসেই পুরনো ছবি এডিট করে ডিজিটাল পদ্ধতিতে দোল খেলেছেন তিনি। সন্দীপ্তার কথায়, “দোল খেলতে পারছি না তো কী হয়েছে? এডিটেড ছবি দিয়েই তো সেলিব্রেট করা যায়।”

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

আরও পড়ুন: হোলিতে রঙে রঙিন বলি তারকারা, এবারের রঙের উৎসব ভিকি-ক্যাটরিনার কাছে বিশেষ

অন্যদিকে, প্রায় চার বছর কেটে গিয়েছে মা-ছেলে একসঙ্গে রং খেলেননি। অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) চার বছর পর ছেলে অমর্ত্যকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ঘরোয়া আড্ডাতেই মেতেছিলেন তাঁরা।তাই এই বছর কোনও ভাবেই মিস্‌ করতে চাননি তিনি। বাড়িতেই ছেলেকে আবির মাখিয়ে দিলেন চৈতি।

আবার গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) কাছে এবারের দোল ছিল তাঁদের সন্তান ‘ধীর’-কে ঘিরে। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হিসেবেই ধরা দিলেন গৌরব।স্ত্রী ঋদ্ধিমা আর ছেলের সঙ্গে রঙিন মুহূর্ত ভাগ করে নিতে ভুললেন না অভিনেতা।

অন্য দিকে অভিনেত্রী রুক্‌মা রায় ভাগ করে নিলেন আবিরের সঙ্গে তাঁর বিশেষ সখ্যের মুহূর্তে। তাঁর বাড়ির ছাদেই বসেছিল আসর। সাদার মাঝে রঙের খেলায় জমে উঠেছিল সকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here