কথায় অসঙ্গতি! ছেলেধরা সন্দেহে মহিলাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে

Must Read

ওয়েবডেস্ক- ছেলে ধরা সন্দেহে (Suspected child abduction) মহিলাকে আটকে রাখল গ্রামবাসী (Village) , ঘটনায় ডোমকলের (Domkal) আমিনাবাদ পাঁচ মাথা মোড়ে উত্তেজনা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক অপরিচিত মহিলাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়, যা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ বাড়ে।  মহিলাকে উদ্ধার করল ডোমকল থানা পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে ছেলে ধরা সন্দেহ ঘিরে চাঞ্চল্য।

আমিনাবাদ পাঁচ মাথা মোড়ে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে ধরে আটক করে রাখেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, এলাকায় ঘোরাঘুরি করায় এবং কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানা-র পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকায় যাতে কোনও গুজব না ছড়ায়, সে ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনার জেরে আমিনাবাদ পাঁচ মাথা মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-  ৮ মার্চ সভা অভিষেকের! এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি মথুরাপুরে

পুলিশ জানিয়েছে, তার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডোমকল থানার পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশে পুলিশের আবেদন, সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে ছড়ানো ‘ছেলেধরা’ সংক্রান্ত কোনও গুজবে কান দেবেন না। আইন হাতে তুলে না নিয়ে সন্দেহজনক কিছু দেখলে সরাসরি পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This