কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সাত দিনে ৪৭০০ কোটি খোয়ালেন গৌতম আদানি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৩:৫৩:২৭ পিএম
  • / ৭৩৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

মাত্র সাত দিনে অবস্থান বদল আদানি সংস্থার। গত এক সপ্তাহে শিল্পপতি গৌতম আদানি প্রায় ৬ হাজার ৩৫০ কোটি ডলার খুইয়েছেন। ভারতীয় মুদ্রার হিসেবে তা ৪ হাজার ৭০০ কোটি টাকারও বেশি রাতারাতি ক্ষতি হয়েছে। ইতিহাস বলছে, এরআগে এক সপ্তাহে এত বেশি পরিমাণ সম্পত্তি হারানোর দুর্ভাগ্য আর কোনও শিল্পপতির হয়নি।

অথচ, অতিমারীর মধ্যেই প্রায় ৩ লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তির পরিমাণ বেড়েছিল তাঁর। এই মুহূর্তে এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন তিনি। কার্যত,গত এক বছরে আদানির উত্থান ছিল প্রায় উল্কার মতো। তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি দেখে অনেকেই ভেবেছিলেন যে, আগামীতে আম্বানিকে মসনদ থেকে তিনি সরিয়ে দিতে পারবেন। হয়ে উঠতে পারেন দেশ তথা এই মহাদেশের ধনীতম। কিন্তু মাত্র সাত দিনে সমীকরণটা পুরো পালটে গিয়েছে। কারণ, আদানির সংস্থায় বিনিয়োগ করা মরিশাসের তিনটি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ‘ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজেটরি লিমিটেড’। এই তিনটি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজের ধাক্কাতেই শেয়ার বাজারে পতন হয় আদানি গ্রুপের। এরফলে গত সোমবারই আদানি গ্রুপের শেয়ার রাতারাতি ২৫ শতাংশ পড়ে যায়। ৫১ হাজার কোটি টাকার বেশি কমে যায় শেয়ারের দর। তবে,আদানি সংস্থার দাবি, অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। অ্যাকাউন্টগুলি এখনও অ্যাকটিভই রয়েছে। এর ফলে কিছুটা হলেও শেয়ার বাজারে উন্নতি হয়। তা সত্ত্বেও মোটের  ওপর অন্য বিনিয়োগকারীদের আশ্বস্ত হতে পারেননি।

উল্লেখ্য, মে মাসের শেষদিকে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গৌতম আদানি চীনা ধনকুবের জং শানশানকে টপকে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হন। তাঁর সামনে কেবল মুকেশ আম্বানি। পরিস্থিতি এমন তৈরি হয় যে তিনি যেকোনও সময় আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠতে পারেন। এমন সম্ভাবনাময় পরিস্থিতিতে রাতারাতি ৪ হাজার ৭০০ কোটি টাকারও বেশি ক্ষতিতে অস্বস্তির মুখে ৫৮ বছরের শিল্পপতি গৌতম আদানি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team