কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
নাম পরিবর্তন করার ভাবনা ফেসবুকের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: ঋতিকা দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ১২:৪২:২২ পিএম
  • / ৪৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঋতিকা দাস

ফেসবুক খুব শীঘ্রই নিজের নাম বদল করবে। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সোশ্যাল মিডিয়ার জগৎ। মঙ্গলবার আমেরিকার একটি ব্লগের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই খবর। যেখানে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর ফেসবুক সংস্থার একটি বার্ষিক কানেক্ট কনফারেন্স আছে। সেখানেই এই সিদ্ধান্তের বিষয়টি জানাবেন ফেসবুকের স্রষ্ঠা মার্ক জুকারবার্গ। ওই দিনই ফেসবুকের নাম বদল করে কী রাখা হবে, সে বিষয়ে জানানো হবে।

আরও পড়ুন : ফেসবুকের অবর্তমানে ৭০ মিলিয়ন নতুন ব্যবহারকারী পেল টেলিগ্রাম

আমেরিকার ওই ব্লগে জানানো হয়েছে যে, ফেসবুক নতুন করে তার ব্র্যান্ডিং করতে চলেছে। এই নতুন ব্র্যান্ডিং হবে নতুন নাম ব্যবহার করে, এমনটাই দাবি করেছে ওই আমেরিকান ব্লগ। যদিও ফেসবুকের বক্তব্য, এমন কোনও পরিকল্পনা নেই তাদের। তাই ফেসবুকের নাম পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকের অন্তর্গত অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস সহ আরও বেশ কিছু অনলাইন মিডিয়া নিয়েও এই কনফারেন্স আলোচনা হবে।  নিজেদের কোম্পানিকে আরও বেশি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওই আমেরিকান ব্লগ। ফেসবুক একটি মেটাভার্স তৈরি করতে চায়। যার মাধ্যমে জনসাধারণ যাতে বিভিন্ন ডিভাইসের সাহায্যে ভার্চুয়াল মাধ্যমে আরও বেশি সচল হতে পারে। এর ফলে ফেসবুক আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠবে।

ফেসবুক মেটাভার্স ব্যবহার করে প্রায় ৩ বিলিয়ন ব্যবহারকারীকে বিভিন্ন ডিভাইস বা অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করতে চায়। সেই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে এই মেটাভার্সকে আরও শক্তিশালী করতে প্রায় ইউরোপে ১০ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team