হোলিতে রঙে রঙিন বলি তারকারা, এবারের রঙের উৎসব ভিকি-ক্যাটরিনার কাছে বিশেষ

0
43

ওয়েব ডেস্ক: দোল বা হোলি (Holi 2026) মানে রঙের খেলা, সাধারণ জনতা থেকে তারকারা সকলেই মেতে ওঠেন এই উৎসবে৷ রঙের উৎসবে পর্দার তারকা আর সাধারণের মধ্যে কোনও পার্থক্য থাকে না। রঙের উৎসবে দিনভর মেতে রয়েছে দেশ। সেই উদযাপনের ছোঁয়ায় অন্যান্য বছরের মতো এবারও রঙিন বলিউড। রঙ খেলার সঙ্গে চলে চুটিয়ে নাচ এবং অবশ্যই খাওয়া দাওয়া৷ বলিউড হোলির (Bollywood Holi 2026) দিনটা কাটান আনন্দে হই হুল্লোড় করে৷ রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি। সেই রঙের ছটা দেখে মুগ্ধ নেটিজেনরাও। নায়ক-নায়িকাদের ‘রঙিন’ লুক রীতিমতো অবাক করবে সবাইকে।

মঙ্গলবার সকালেই নেট ভুবনে ছড়িয়ে পড়ে রণবীর কাপুরের (Ranbir Kapoor) হোলি খেলার ছবি। স্ত্রী আলিয়া ভাট এখন রয়েছেন ইটালিতে। মিলান ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছেন তিনি। তাই তাঁকে ছাড়াই রঙের উৎসবে মাতলেন রণবীর। সঙ্গে কন্যা রাহা। এই প্রথম হোলি খেলতে দেখা গেল কাপুরকন্যাকে। এদিকে পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছেন রণবীরের সঙ্গে।

এবারের হোলিটা বি-টাউনের অনেক তারকার কাছেই ছিল ভীষণ স্পেশাল। বিশেষ করে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের জন্য এবারের উৎসবটা ছিল একেবারেই অন্যরকম।হোলিতে মাততে দেখা গেল ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফকেও (Katrina Kaif)। সঙ্গে তাঁদের শিশুপুত্র বিহান। ছোট্ট বিহানের জীবনের এই প্রথম হোলি। ক্যাটরিনা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। উল্লেখ করেছেন এবারের হোলি ‘সবচেয়ে আনন্দের হোলি’। তাঁর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে ভিকির ভাই সানিকেও।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

 এদিকে সোহা আলি খান ও কুণাল খেমি হোলিতে মেতে উঠেছিলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে। সঙ্গে তাঁদের সন্তানেরাও।রঙের উৎসবে শামিল কৃতী শ্যাননও। মা-বাবা, বোন নুপূর শ্যানন, জামাই স্টেবিন বেনের সঙ্গে হোলি খেলেছেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Soha (@sakpataudi)

 হোলির আনন্দে মেতেছিলেন অভিনেতা বরুণ ধাওয়ানও। স্ত্রী নাতাসা দালালের সঙ্গে রঙিন সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।বরুণের পরনে ছিল কমলা রঙের গেঞ্জি আর নাতাশা সেজেছিলেন সাদা কুর্তায়। মুখে আবিরের ছোঁয়া মেখেই বরুণ বিশ্বজুড়ে শান্তি ও ভ্রাতৃত্বের প্রার্থনা জানিয়েছেন। মেয়ে লারার জন্মের পর এটাই ছিল ধাওয়ান পরিবারের প্রথম বড় উৎসব।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

 অভিনেতা রণদীপ হুডাও মেতেছিলেন হোলি খেলায়। তিনি তাঁর স্ত্রী ও পরিবার, বন্ধুস্বজনদের সঙ্গে রং খেলার ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। নেট ভুবনও খুশি তাঁর এমন রঙিন ছবি দেখে।

শাবানা আজমি এবং উর্মিলা মাতণ্ডকর একদম সেই নব্বইয়ের দশকের মতো মেতে উঠেছিলেন রংয়ের খেলায়। দুজনেই সাদা পোশাকে আবিরে একদম মাখামাখি।জাভেদ-শাবানার বাসভবনে রঙের আনন্দে শামিল হতে হাজির হয়েছিলেন আলি ফজল ও রিচা চাড্ডাও। ছিলেন দিব্যা দত্তও।

প্রীতি জিন্টাও স্বামী জিন গুডেনাফের সঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন। আভিজাত্যের ছোঁয়া ছিল মণীশ মালহোত্রার সেলিব্রেশনেও। সব মিলিয়ে জমজমাট ভাবে এবার রংয়ের উৎসবে মেতে উঠেছিলেন বলি তারকারা।

 

View this post on Instagram

 

A post shared by Shabana Azmi (@azmishabana18)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here