9.2 C
New York

দোল খেলে গঙ্গাস্নান! নদীর স্রোতে তলিয়ে এখনও নিখোঁজ ৪, শোকে ভাসছে পরিবার

Must Read

উত্তর ২৪ পরগনা: দোলের (Dol Yatra 2026) দিন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান (Ganges River) করতে নেমে নদীতে তলিয়ে গেলেন এক যুবতী ও তিন যুবক। ভাটপাড়ার (Bhatpara) বলরাম সরকার গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়ার ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের (Missing) পরিবার-পরিজন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার দোল উৎসব উদ্‌যাপন শেষে সন্ধ্যাবেলা গঙ্গায় স্নান করতে নামেন দুই যুবক সৌরভ নন্দী ও সৈকত নন্দী এবং এক যুবতী দীপশিখা দাস রজক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্নানের সময় আচমকাই তাঁরা গভীর জলে তলিয়ে যেতে শুরু করেন। এই দৃশ্য দেখে গঙ্গার পাড়ে বসে থাকা সৌরভ সরকার তাঁদের বাঁচাতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনজনকে উদ্ধার করতে গিয়ে তিনিও জলে তলিয়ে যান।

আরও পড়ুন: বসন্ত উৎসবের মাঝে উল্টে গেল খিচুড়ির কড়াই! গুরুতর আহত তিন শিশু

ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police), বিপর্যয় মোকাবিলা দফতর (NDRF)। রাতভর ও পরদিন সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। গঙ্গার স্রোত ও জলের গভীরতা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ভাটপাড়া এলাকায়। নিখোঁজ চারজনের পরিবার ও আত্মীয়রা ঘাটের কাছেই অপেক্ষা করছেন, প্রিয়জনদের খোঁজ পাওয়ার আশায়। স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ নিয়ে উদ্ধারকাজের দিকে তাকিয়ে রয়েছেন।

দেখুন আরও খবর:

Latest News

প্রচারে অভিনবত্ব, কৃষকদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন গাইঘাটার বিজেপি প্রার্থীর

উত্তর ২৪ পরগনা (গাইঘাটা)- প্রচারে ফের চমক। বিজেপি প্রার্থীদের (BJP Candidate)  সেলুনে ঢুকে চুল কেটে দিতে গেছে। একজন প্রার্থী...

More Articles Like This