8.9 C
New York

অজিত পাওয়ারের মৃত্যু কি নিছকই একটি বিমান দুর্ঘটনা? DGCA-এর হাতে এল বিস্ফোরক রিপোর্ট

Must Read

ওয়েবডেস্ক- গত ২৮ জানুয়ারি (28 January) বারামতিতে (Baramati) বিমান দুর্ঘটনায় (Plane Crash) মৃত্যু হয় অজিত পাওয়ারের (Ajit Pawar) । এবার সেই বিমান অপারেটর সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ DGCA এর। ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে DGCA-এর স্পেশাল সেফটি অডিট এর বিস্ফোরক রিপোর্ট।

এয়ারওয়ার্দিনেস (Airworthiness)  অর্থাৎ বিমান উড়তে সক্ষম কি না, এয়ার সেফটি এবং ফ্লাইট অপারেশনের মতো একাধিক ক্ষেত্রে ওই সংস্থার চরম গাফিলতি রয়েছে। ভিএসআর-এর হাতে থাকা বাকি চারটি লিয়ারজেট বিমান বসিয়ে দিল DGCA যতদিন না ওই বিমান গুলি সঠিক ভাবে পরিচর্যা বা সঠিকভাবে অপারেশনের ক্ষেত্রে সক্ষম ভাবে তৈরি না হচ্ছে ওই চারটি লিয়ারজেট বিমান উড়বে না বলে জানিয়েছে DGCA।

আরও পড়ুন-  বাণিজ্যচুক্তির পরেও ভারতের উপর নতুন করে শুল্ক ট্রাম্পের!

এই তদন্তের তথ্য সামনে আসার আগেই দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অজিত পাওয়ারের ভাইপো, এনসিপি ( এসপি) নেতা রোহিত পাওয়ার। তাঁর দাবি ছিল, এটি নিছকই একটি দুর্ঘটনা নয়, বরং এর পিছনে রাজনৈতিক বা বাণিজ্যিক ষড়যন্ত্র থাকতে পারে। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিমানে অতিরিক্ত জ্বালাই ট্যাঙ্ক থাকা ও পাইলটের অতীতে মদ্যপানের অভিযোগে সাসপেন্ডের ঘটনাও নানা ধরনের সন্দেহের জন্ম দিচ্ছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত। তাঁর অভিযোগ, ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে শাসকদলের কিছু নেতার হাত থাকতে পারে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেন তিনি।

এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার কথা ২৭ ফেব্রুয়ারি। সেই রিপোর্ট প্রকাশ্যে এলে অনেক কিছুই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

 

Latest News

আজ নীলষষ্ঠী, মহাদেবের আশীর্বাদ পাবে এই পাঁচ রাশি

আজ নীল ষষ্ঠী (Neel Shashthi) । হিন্দুধর্মে (Hinduism)  এটি একটি পবিত্র তিথি। মায়েরা তার সন্তানের মঙ্গলকামনায় এই দিনে ব্রত...

More Articles Like This