বন্দে ভারতের খাবারে পোকা! মোটা অঙ্কের জরিমানার মুখে আইআরসিটিসি

0
37

ওয়েব ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) খাবারে মিলল পোকা। সেই নিয়ে বাঁধল বিতর্ক। অবশেষে রেলমন্ত্রক কড়া জরিমানা করল আইআরসিটিসিকে। মোট ৬০ লক্ষ টাকা জরিমানা করল ভারতীয় রেল। নিজেদের সহযোগী সংস্থা IRCTC – কে এই কারণে তারা ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।এ ছাড়াও যে থার্ড পার্টি সংস্থা খবর সরবহার করে সেই সংস্থাকেও ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় রেল।ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যে ভিডিওয় দেখা গিয়েছে বন্দে ভারতে পরিবেশিত দইয়ে ঘুরে বেড়াচ্ছে পোকা!

সূত্রের খবর, গত ১৫ মার্চ পাটনা – টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের (Patna-Tatanagar Vande Bharat Express) সি ৬ কোচের এক যাত্রী অভিযোগ জানান ডালে পোকামাকড় পেয়েছেন। এ ছাড়াও তিনি আরও অভিযোগ করেন, তাঁকে মেয়াদ শেষ হয়ে যাওয়া দই দেওয়া হয়েছিল।জানা গিয়েছে, গত ১৫ মার্চ রিতেশকুমার সিং নামের এক যাত্রী পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন। তিনি খাবার অর্ডার করেছিলেন। কিন্তু অর্ডার করা খাবার দেখে চোখ কপালে উঠে যায়। দইয়ে ঘুরে বেড়াচ্ছে পোকা! পাশাপাশি খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দ্রুত খবর দেন কর্তৃপক্ষকে। জানা যায়, সংশ্লিষ্ট কর্মীরা সেখানে এসে টর্চ দিয়ে আলো ফেলে পরীক্ষা করেন দইটি। দূর থেকে দেখা যাচ্ছিল, স্পষ্টতই পোকা ঘুরে বেড়াচ্ছে সেখানে।ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে পদক্ষেপ করেছে রেলমন্ত্রক।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া, গ্যাস-তেল মজুত খতিয়ে দেখতে শুক্রবার জরুরি বৈঠক মোদির

আইআরসিটিসিকে জরিমানা করা হয়েছে ১০ লক্ষ টাকা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ক্যাটেরার বা সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ওই ক্যাটেরারের সঙ্গে চুক্তি বাতিল করতে Indian Railway Catering and Tourism Corporation বা IRCTC – কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও সাবধানতার সঙ্গে কাজ না করায় IRCTC – কেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের চুক্তিও বাতিল করা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘যাত্রী নিরাপত্তা ও মান বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।’এ ছাড়াও বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে খাবারে কোনও গোলমাল থাকা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here