‘লকডাউনের কোনও প্রস্তাব নেই’! এক্স হ্যান্ডলে বড় বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর

0
34

নয়াদিল্লি: শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই তালিকা থেকে ভোটমুখী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাইরে রাখা হয়েছে। এরই মধ্যে লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসেছে পাল্টা জবাবও। এক্স হ্যান্ডলে পোস্ট করে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) বলেন, ‘ভারতে লকডাউন (Lockdown) আসছে বলে যা প্রচার করা হচ্ছে, তা গুজব। সেই সঙ্গে পেট্রল, ডিজেলের মতো জ্বালানি তেলে অন্তঃশুল্ক কেন কমাল নরেন্দ্র মোদি সরকার? তার ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং জরুরি পণ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবারই জানা গিয়েছে যে, সরকার পেট্রল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর পেট্রলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩ টাকায়। আর ডিজ়েলের অন্তঃশুল্ক নেমে এসেছে শূন্যে।শুক্রবার হরদীপ জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে মাত্র দু’টি পথ খোলা ছিল। সব দিক বিবেচনা করে দেশবাসীকে পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতেই সরকার অন্তঃশুল্কের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে সরকারের আর্থিক ক্ষতি হবে, তা-ও বুঝিয়ে দিয়েছেন হরদীপ।দেশে ফের লকডাউন (Lockdown) জারি হতে পারে—এই জল্পনাকে একেবারে ভুয়ো বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার (Central government)।

আরও পড়ুন: আজই প্রকাশ হতে পারে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরববরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে,তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতির জন্য মোদি সরকারকেই আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। লকডাউনের কথা মনে করিয়ে নিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন,লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, এখন উনি ওই ঠ্যালায় পড়লে বেড়াল গাছে ওঠে। অল পার্টি মিটিং ডাকছেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার এমন কোনও প্রস্তাব বিবেচনাই করছে না। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, এই ধরনের গুজব ছড়ানো বর্তমান পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে অযথা আতঙ্ক তৈরি করতে পারে।পুরীর কথায়, “জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত।এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমানো যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here