সংসদের দুই কক্ষেই খারিজ জ্ঞানেশের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব

0
31

নয়াদিল্লি: ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথমবার নির্বাচন কমিশনের প্রধানকে (Chief Election Commissioner) সরানোর জন্য এমন নোটিস দেওয়া হয়েছিল।গত ১২ মার্চ তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলি সংসদের দুই কক্ষে এই অপসারণ প্রস্তাব আনে। ১৯৩ জন বিরোধী সাংসদ সেই প্রস্তাবে সই করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) সরাতে বিরোধীরা যে অপসারণ প্রস্তাব এনেছিল, তা সংসদের দুই কক্ষেই খারিজ হয়ে গেল।

সোমবার জানা গেল, তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলি সংসদের দুই কক্ষে জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব আনে। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ জ্ঞানেশের বিরুদ্ধে আনা অপসারণ প্রস্তাব খারিজ করে দিয়েছেন। ১০ পাতার ওই নোটিশে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত সাতটি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল, নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক আচরণ। বিপুল সংখ্যক ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া (Mass Disenfranchisement)। বিহার এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা সংশোধনে (SIR) অস্বচ্ছতা।একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি বিশেষ আনুগত্য দেখানো।ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথমবার নির্বাচন কমিশনের প্রধানকে সরানোর জন্য এমন নোটিস দেওয়া হয়েছিল। এই প্রস্তাবে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সদস্য স্বাক্ষর করেছিলেন। তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে বিরোধীরা এই পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু কোনও কক্ষেই তা গৃহীত হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here