29 C
Kolkata

ইডেনে শুরু বৃষ্টি, বন্ধ হল খেলা, ঢেকে দেওয়া হলো পিচ

Must Read

ওয়েব ডেস্ক : পর পর দু’টি ম্যাচ হারের পর সোমবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু ম্যাচের চতুর্থ ওভার চলাকালীন বন্ধ হয়ে গেল খেলা। বৃষ্টির (Rain) কারণে প্যাবিলিয়নে ফিরে গিয়েছেন ক্রিকেটাররা। গোটা মাঠকেও ঢেকে দেওয়া হয়েছে।

প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স, তার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হার হারতে হয়েছে নাইটদের। এর পরেই সোমবার ইডেনে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিলেন ফিন অ্যালেনরা। আর এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। তবে শুরুটা একদম ভালো হল না কলকাতার জন্য।

আরও খবর : বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ! কীভাবে রিফান্ড পাবেন দর্শকরা?

কারণ এখনও পর্যন্ত মোট ৩.৪ ওভার খেলা হয়েছে। স্কোর বোর্ডে ২৫ রান তুলেছেন অজিঙ্কে রাহানেরা। কিন্তু হারাতে হয়েছে দুই উইকেট। এদিন ফের একবার ফ্লপ হলেন নাইটদের দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। তিনি মাত্র ৪ রান করে আউট হন। অন্যদিকে ফিন অ্যালেনও ৬ রান করে প্যাবিলিয়নের রাস্তা ধরেন। এর পরেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। এদিকে ক্রিজে এখন রয়েছেন অজিঙ্কে রাহানে (৮) ও অঙ্গরীশ রঘুবংশী (৭)। কিন্তু, শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে চাপে রয়েছে কলকাতা।

এদিকে আগেই পূর্বাভাস ছিল, সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata)। সেই মতো বৃষ্টি শুরু হয়। ফলে মাঝ পথেই কলকাতা ও পাঞ্জাবের ম্যাচে বিঘ্ন ঘটল। অন্যদিকে, আইপিএলের নিয়ম বলছে, বৃষ্টি (Rain) হলে এক ঘন্টা পিছিয়ে যেতে পারে খেলা। এর পর থেকে কমতে শুরু করবে ওভারের সংখ্যা। শেষ পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ খেলা যেতে পারে। তা চালু হতে হবে ১০.৫৬ মিনিটে। এর জন্য ১০টা বেজে ৪১ মিনিটে টস করতে হবে। তা যদি না হয় তাহলে ম্যাচ বাতিল হয়ে যাবে

দেখুন অন্য খবর :

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This