প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক মুখ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ রাজ্য

0
64

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ার (West Asia) অস্থির পরিস্থিতি নিয়ে দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা চলে বলে খবর।

তবে ভোটমুখী পাঁচ রাজ্য অসম (Assam),কেরালা (Kerala),তামিলনাড়ু (Tamilnadu),পশ্চিমবঙ্গ (West Bengal) এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরির (Puducherry) মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেননি। নির্বাচন আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কেন্দ্রের মন্ত্রিপরিষদ সচিবালয়, যাতে প্রশাসনিক স্তরে সমন্বয় বজায় রাখা যায়।

আরও খবর : ‘লকডাউনের কোনও প্রস্তাব নেই’! এক্স হ্যান্ডলে বড় বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর

এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দেন। বৈঠকে দেশের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে বলে খবর।

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রভাব যাতে দেশের উপর না পড়ে, তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যই এই বৈঠক চলছে বলে খবর।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here