জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব, সই ১৯৩ সাংসদের

0
47

কলকাতা: শিয়রে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ভোটের আগে ফের নয়া রাজনৈতিক সংঘাতের আবহে সংসদে জোরালো মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবি! ইন্ডিয়া (INDIA Alliance) জোটের অন্যতম ধ্বজাধারী তৃণমূল (TMC) কংগ্রেসের তরফ থেকে আনা এই প্রস্তারে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত ১৯৩ জন সাংসদ সই করেছেন। এর মধ্যে লোকসভার ১৩০ ও রাজ্যসভার ৬৩ জন সাংসদ রয়েছেন।

বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্বপালন না করে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট-বৈষম্যমূলক আচরণ করেছেন। নোটিসে তাঁর বিরুদ্ধে রয়েছে সাতটি অভিযোগ। এরমধ্যে রয়েছে বিপেজির পক্ষপাতদুষ্ট ও বিরোধি দলের প্রতি বৈষম্যমূলক আচরণ, ‘নির্বাচনী জালিয়াতির তদন্তে বাধা সৃষ্টি ও SIR-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত।

আরও পড়ুন: শপথ নেওয়ার পর প্রথম বার্তায় কী লিখলেন আর এন রবি?

এ প্রসঙ্গে তৃণমূলের এক নেতা দাবি করেছেন, লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের মধ্যে মুখ্য কমিশনারের ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে। যার জেরে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে দ্রুতগতিতে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে গদিচ্যুত করার যে প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনকে ক্ষমতাচ্যুত করারও একই প্রক্রিয়া। যেহেতু, ভারতের ইতিহাসে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এধরনের উদ্যোগ সই সংগ্রহ পর্যন্ত গড়ায়নি, তাই সবরকম আইনি দিক খতিয়ে দেখে পা ফেলছে তৃণমূল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দিয়েছে বিরোধীরা। এবার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান ওই প্রস্তাব গ্রহণ করা হবে কিনা সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, এই প্রস্তাব গৃহীত হলে ৩ সদস্যের কমিটি তৈরি হবে। কমিটি ছাড়পত্র দিলে সেটি সংসদে পেশ করা হবে। বিতর্কের পর হবে ভোটাভুটি। বলা বাহুল্য, আপাতত জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের (Gyanesh Kumar Impeachment) প্রক্রিয়া দীর্ঘ। এবং প্রস্তাব বাস্তবায়িত করার জন্য প্রয়োজন বহু সাংসদের সমর্থন। যে সংখ্যা জোগাড়ে রীতিমতো হিমশিম খাবেন বিরোধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here