সিকিমে ধস, পর্যটকদের উদ্ধারে বড় পদক্ষেপ প্রশাসনের

0
42

ওয়েব ডেস্ক : উত্তর সিকিমের (Sikkim) চুংথাং থেকে লাচেনগামী সড়কের তারাম চু এলাকায় প্রবল ধসে (Landslide) ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকদিন ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচেন। ফলে সেখানে আটকে পড়েছে বহু পর্যটক (Tourist)। এই কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করল সিকিম প্রশাসন। স্থানীয় লাচেন জুমসা ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে ধস কবলিত এলাকায় তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ফুটব্রিজ। এই সেতুর মাধ্যমেই পর্যটকদের নিরাপদে সরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিকিম (Sikkim) পর্যটন দপ্তরের চেয়ারম্যান সোনম নরগে লাচুংপা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মঙ্গন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও চুংথাং মহকুমার শীর্ষ আধিকারিকরা। তাঁরা ডংকিয়া লা পাস এলাকাও খতিয়ে দেখেন। বিকল্প পথে পর্যটকদের সরানোর সম্ভাবনাও খোলা রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া অনুকূলে থাকলে ৮ এপ্রিল থেকে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। ট্রান্সশিপমেন্ট পদ্ধতিতে ধসপ্রবণ অংশ পার করিয়ে অন্য প্রান্তে থাকা গাড়িতে পর্যটকদের তুলে দেওয়া হবে।

আরও খবর : নাগপুরে RSS এর সদর দফতরের কাছে উদ্ধার বিপুল বিস্ফোরক! জারি হাই অ্যালার্ট

পর্যটকদের (Tourist) নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নির্দেশিকা। ট্যুর অপারেটর ও হোটেল মালিকদের পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি আতঙ্ক এড়াতে পর্যটকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, টানা বৃষ্টি (Rain) ও তুষারপাতের জেরে উত্তর সিকিমের একাধিক এলাকায় ধস নেমেছে। তারাম চু এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় লাচেন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্থানীয় জুমসা ও গ্রামবাসীদের সহযোগিতায় অস্থায়ী সেতু নির্মাণ সম্ভব হয়েছে, যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে পর্যটকদের জন্য সতর্কবার্তা, উত্তর সিকিমের উচ্চভূমি এলাকায় ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here