দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ‘লেডি ডন’!

0
38

ওয়েব ডেস্ক : আরও এক ‘লেডি ডন’-কে গ্রেফতার (Arrest) করল দিল্লি পুলিশ (Delhi Police)।অভিযুক্তের নাম খুসনুমা আনসারি (Khusnuma Ansari) ওরফে নেহা। অভিযোগ, অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে মাদক পরিচালনার অভিযোগ উঠেছে। পুলিশ (Police) সূত্রে খবর, শার্পশুটার ববি কবুতরের দীর্ঘদিনের সঙ্গী নেহা।

মূলত, ববি কবুতরের (Bobby Kabutar) আসল নাম হল মেহফুজ। তাঁর বিরুদ্ধে বিষ্ণোই এবং হাশিম বাবা গ্যাংয়ের জন্য অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। অভিযোগ, ববি অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তলের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত। গায়ক সিধু মুসে ওয়ালা খুন অভিনেত্রী দিশা পাটানির বাসভবনের বাইরে গুলি চালানো সহ আরও বেশ কিছু অপরাধের ঘটনায় এই বন্দুকগুলি ব্যবহৃত হয়েছিল অভিযোগ। মঙ্গলবার মধ্যরাতে ববি এবং নেহা মহিপালপুর উড়ালপুলের কাছে গ্রেফতার করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র। এর পর ববি ও নেহাকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে পুলিশ মাদক উদ্ধার করে বলে অভিযোগ।

আরও খবর : টোল প্লাজায় চালু হচ্ছে নয়া নিয়ম! না জানলে জরিমানা হতে পারে

পুলিশ সূত্রে খবর, ‘লেডি ডন’ তথা নেহা উত্তর-পূর্ব দিল্লিতে (Delhi) একটি বিউটি পার্লার চালাত। আর রাতে হয়ে উঠত কুখ্যাত ডন ‘ম্যাডাম জেহর’। পুলিশের দাবি, ওই পার্লারটি হল নেহার বেআইনি কার্যকলাপ আড়াল করার পর্দা মাত্র।

অন্যদিকে এই দু’জনকে গ্রেফতারের পর নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ (Police) সূত্রে খবর, সিধু মুসেওয়ালার খুনের আগে রেকি পরিচালনার দায়িত্বে ছিল ববি। সেই তথ্য শ্যুটারদের কাছে সে পৌঁছে দিয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, এই হত্যায় যুক্ত গ্যাংস্টার শাহরুখের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ববির। কয়েক মাস ধরে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে নেহাকেও। দু’জনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলে খবর। তাঁদের জেরা করছে পুলিশ।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here