বাজারের কেমিক্যাল নয়, বাড়িতেই বানান প্রিজারভেটিভ-মুক্ত স্বাস্থ্যকর টমেটো সস

Must Read

ওয়েব ডেস্ক: বাড়িতে থাকা পাকা টমেটো (Tomato), পেঁয়াজ (Onion), রসুন (Garlic) আর সামান্য অলিভ অয়েল (Olive Oil) বা মাখন (Butter) দিয়েই সহজে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর টমেটো সস (Tomato Sauce)। কোনও প্রিজারভেটিভ বা কৃত্রিম রং ছাড়াই তৈরি এই সস শিশুদের জন্যও নিরাপদ। পাস্তা, স্যান্ডউইচ, কাটলেট বা স্ন্যাক্সের সঙ্গে দারুণ যায়! কীভাবে বাড়িতেই বানাবেন?

কী কী লাগে?
১ কেজি পাকা টমেটো, ১টি বড় পেঁয়াজ (কুচি), ৫–৬ কোয়া রসুন (কুচি), ২ টেবিল চামচ অলিভ অয়েল বা মাখন, ২ টেবিল চামচ ভিনিগার, ইচ্ছেমতো সামান্য গুড় বা চিনি, স্বাদমতো নুন ও গোলমরিচ।

আরও পড়ুন: শুধু মহিলা নয়, ৪০ পেরোলে হরমোনাল চেঞ্জ হয় পুরুষদেরও! সতর্ক থাকুন এই উপায়ে

কীভাবে বানাবেন?
টমেটো ভালো করে ধুয়ে নিন। ফুটন্ত জলে ২–৩ মিনিট রেখে তুলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করুন। একটি কড়াই বা প্যানে অলিভ অয়েল গরম করুন। তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার টমেটো পিউরি ঢেলে দিন। সঙ্গে ভিনেগার, নুন, মরিচ ও গুড় বা চিনি মিশিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। আঁচ কমিয়ে ১৫–২০ মিনিট নেড়ে রান্না করুন, যতক্ষণ না সস ঘন হয়ে আসে। মাঝে মাঝে নেড়ে দিন যাতে তলায় না ধরে। সস ঠান্ডা হলে পরিষ্কার কাঁচের বোতল বা জারে ভরে ফ্রিজে রাখুন। ৩–৫ দিন ভালো থাকে। স্বাদ বাড়াতে চাইলে সামান্য বেসিল বা ওরেগানো যোগ করতে পারেন। আরও মসৃণ টেক্সচার চাইলে ছেঁকে নিতে

Latest News

তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কোয়েল মল্লিক

ওয়েব ডেস্ক : কয়েক মাসের ব্যবধানেই ফের রাজ্যসভায় (Rajyasabha) ফিরছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তবে এবার তৃণমূল...

More Articles Like This