যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! চারিদিকে ছড়িয়ে পড়ল বিষাক্ত গ্যাস

0
30

ওয়েব ডেস্ক : যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে (Uttarpradesh) ভয়াবহ ঘটনা। ভেঙে গেল কোল্ড স্টোরেজের (Cold storage) ছাদ। যার জেরে মৃত্যু হল ৯ জন শ্রমিকের। এখনও ধ্বংসস্তুপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যাও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, স্টোরেজের গ্যাসের পাইপ ফেটে এলাকায় বিষাক্ত গ্যাস (Toxic gas) ছড়িয়েছে পড়েছে বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যাচ্ছে, এই কোল্ড স্টোরেজটি ২০ বছর পুরনো। সেটি চাঁদপ্রাক্তন চাঁদপুরের প্রাক্তন সপা বিধায়কের। সোমবার দুপুর ১.৩০ নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্টোরেজে। যার ফলে ওই স্টোরেজের ছাদ ও দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। সেই সময় সেখানে বহু কর্মী কাজ করছিলেন বলে খবর। তার জেরে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও খবর : প্রাগৈতিহাসিক সময়ে আগুনের সমুদ্র ছিল চাঁদে? IIT-র গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ঘটনার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে (Police)। এর পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। জানা যাচ্ছে, ৫টি জেসিবি দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে ফেটে গিয়েছে অ্যামোনিয়া গ্যাসের পাইপও। এর জেরে চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে বলে খবর। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে কী করে এমন ঘটনা ঘটল সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, এই স্টোরেজের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ওই স্টোরেজের ম্যানেজার ও কয়েকজন কর্মীকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। পাশাপাশি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে, ঘটনার পর প্রয়াগরাজের একাধিক পুলিশ আধিকারিক উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here