29 C
Kolkata

চোট পেয়েছেন জসপ্রীত বুমরা! চিন্তায় মুম্বই ভক্তরা

Must Read

ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহের শেষেই শুরু হতে চলেছে আইপিএল (IPL 2026)। এর মাঝেই এবার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে চেট আতঙ্ক! জানা যাচ্ছে, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফলে প্রশ্ন উঠছে, চোট পেয়ছেন ভারতের এই তারকা বোলার?

মূলত টুর্নামেন্ট শুরুর আগে চোট সমস্যায় ভুগছে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। কেকেআরেও একাদিক ক্রিকেটর চোটের জন্য আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু মুম্বইয়ে এমন কিছুর খবর পাওয়া যায়নি। তবে বুমরা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ায় চিন্তা বাড়ছে মুম্বই ভক্তদের। এই খবরটি নিশ্চিত করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

আরও খবর : IPL-এর আগে মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে এমন কেন বললেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত?

প্রসঙ্গত, বুমরার (Jasprit Bumrah) চোট লাগার দীর্ঘ ইতিহাস রয়েছে। সম্প্রতি টি২০ বিশ্বকাপে ভারতকে জয়ী করেছেন তিনি। তবে তখন তাঁর চোটের কোনও খবর পাওয়া যায়নি। তবে এনিয়েও এখনও পর্যন্ত মুম্বইয়ের তরফে কিছু জানানো হয়নি।

এদিকে সম্প্রতি মুম্বই ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, যাঁরা টি২০ বিশ্বকাপের দলে ছিলেন, তাঁদেরকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে। ম্যাচের এক সপ্তাহ আগে দলে যোগ দেওয়ার কথা তাঁদের। ইতিমধ্যে একাধিক তারকা মুম্বই (Mumbai) শিবিরে যোগ দিয়েছেন। তবে বুমরা এখনও যোগ দেননি বলেই খবর। অন্যদিকে বুমরাহকে নিয়ে সাবধানী পদক্ষেপ নিচ্ছে বিসিসিআইও। কারণ, সামনে একাধিক গুরুত্ব পূর্ণ সিরিজ রয়েছে। এছাড়া ২০২৭ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপও রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This