সোনায় দামে বড় পতন! রুপোতেও ধস, একধাক্কায় কত নামল দাম জানেন?

0
41

কলকাতা: সপ্তাহের শুরুতেই সোনার দামে স্বস্তি (Gold Price Today)। আন্তর্জাতিক বাজারে দরপতন ও ডলারের শক্তি বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও (Gold Price Drop)। সোমবার ২৪ ক্যারেট থেকে ১৮ ক্যারেট, সব ক্ষেত্রেই নিম্নমুখী সোনার দাম।

পরিসংখ্যান বলছে, রবিবার যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ১,৪৮,০৯০ টাকা, সোমবার তা কমে দাঁড়িয়েছে ১,৪৮,০৮০ টাকায়। ২২ ক্যারেট সোনার দামও ১০ টাকা কমে হয়েছে ১,৩৫,৭৪০ টাকা।

আরও পড়ুন: কুয়েতের জল শোধনাগারে ইরানের হামলা, প্রাণ গেল আরও এক ভারতীয়ের, মৃত বেড়ে ৮

তবে শহরভেদে দামে সামান্য ফারাক রয়েছে। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,০৮০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩৫,৭৪০ টাকা। দিল্লি ও জয়পুরে দাম কিছুটা বেশি, সেখানে ২৪ ক্যারেট ১,৪৮,২১০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩৫,৮৯০ টাকা। চেন্নাইয়ে সোনার দাম সবচেয়ে বেশি ২৪ ক্যারেট ১,৪৯,০১০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩৬,৫৯০ টাকা। আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,১১০ টাকা, ২২ ক্যারেট ১,৩৫,৭৯০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় পতন চোখে পড়েছে। একদিনেই প্রতি কিলোগ্রামে ২,২১০ টাকা কমে গেছে। রবিবার যেখানে রুপোর দাম ছিল ২,৫১,০৯০ টাকা, সোমবার তা নেমে এসেছে ২,৪৮,৮৮০ টাকায়। অর্থাৎ প্রতি গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ২৪৮.৮৮ টাকা। বিয়ের মরসুমের আগে সোনা-রুপোর এই দরপতন সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। তবে বাজারের এই ওঠানামার দিকে নজর রাখছেন লগ্নিকারীরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here