ওয়েব ডেস্ক: ভারতের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Adhaar Card)। শুধু পরিচয়পত্র হিসেবেই নয়, বর্তমানে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, স্কুলে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা সিম কার্ড কেনা—প্রায় সব ক্ষেত্রেই এই নথির প্রয়োজনীয়তা অপরিসীম।
তবে অনেক সময় আধার কার্ডে নাম, জন্ম তারিখ বা ঠিকানায় ভুল থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যার সমাধান করতে এবার আরও সহজ পদ্ধতি নিয়ে এসেছে কর্তৃপক্ষ, যাতে আধার আপডেটের (Adhaar Update) জন্য আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে শুধু OTP দিলেই হবে না! অনলাইনে টাকা পাঠাতে নয়া নিয়ম আনছে RBI
অনলাইনে আধার আপডেটের পদ্ধতি
- প্রথমে ইউআইডিএআই-এর (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এর পর ‘আপডেট আধার’ অপশনে ক্লিক করে ‘অ্যাড্রেস আপডেট’ নির্বাচন করতে হবে।
- তারপর নিজের আধার নম্বর এবং সেই নম্বরের সঙ্গে যুক্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর নতুন সঠিক ঠিকানা লিখে একটি বৈধ ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।
- সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে।
- আবেদন জমা দেওয়ার পর একটি ইউআরএন দেওয়া হবে। এই নম্বরের মাধ্যমে অনলাইনে আপডেটের স্ট্যাটাস চেক করা যাবে।
অফলাইনে আধার আপডেটের পদ্ধতি
যাঁরা অনলাইন পদ্ধতিতে স্বচ্ছন্দ নন, তাঁরা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়েও এই কাজ করতে পারেন। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এরপর সেখান থেকেও একটি ইউআরএন নম্বর দেওয়া হবে, যার সাহায্যে আপডেটের স্ট্যাটাস জানা যাবে।
দেখুন আরও খবর:

