দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, সাত জেলায় ঝড়ের সতর্কতা

Must Read

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে কলকাতা (Kolkata)। এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস জারি করে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাতটি জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Update)।

এদিন শহরের কোথাও কোথাও ইতিমধ্যেই দু’-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩২.৫ ডিগ্রিতে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪.৪ মিলিমিটার।

আরও পড়ুন: ভোটের আগে বীজপুরে উদ্ধার বোমা

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।

তবে স্বস্তির খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে পারে। যদিও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার খামখেয়ালি ভাব বজায় থাকবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত সেখানকার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, সঙ্গে পাঁচ জেলায় ঝড়ের সতর্কতাও জারি রয়েছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This