ওয়েবডেস্ক- বিয়েবাড়িতে (Wedding House) আনন্দঘন মুহূর্ত এক মিনিটেই বিষাদে পরিণত হল। গোটা অনুষ্ঠান থমকে গেল একটি ঘটনাকে ঘিরে। বিয়ে বাড়িতে প্রীতিভোজ মৃত্যু যুবকের। রসগোল্লা (Rasgolla) গলায় আটকে মৃত্যু হয় ওই যুবকের। ৪১ বছরের ওই নিমন্ত্রিত অতিথির মৃত্যুতে শোকের ছায়া ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুরে (Jamshedpur) । জানা গিয়েছে, মালিয়ান্তা গ্রামে ললিত সিং (Lalit Singh) সোমবার সকালে বিয়েবাড়িতে এসেছিলেন জামশেদপুরের বেলাজুড়ি পঞ্চায়েত এলাকায়। কিন্তু বিয়ে বাড়ির ভোজ খেতে বসে বসে ঘটে যায় চরম অঘটন।
রসগোল্লা গলায় আটকে যায়, শ্বাস নিতে পারছিলেন না তিনি। ছটফট করতে করতে মৃত্যু হয় তার। আশেপাশে থাকা অতিথিরা তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু কিছুতেই ওই রসগোল্লা বের করা সম্ভব হয়নি। ক্রমশই অচেতন হয়ে পড়েন ললিত। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়িতে শোকের ছায়া। চোখের সামনে এক যুবকের এই ভাবে ছটফটানি মৃত্যু দেখে কেউইয়ে সেই শোক কাটিয়ে উঠতে পারছেন না।
আরও পড়ুন- যুদ্ধের মাঝেই হরমুজ পেরোল ভারতের ট্যাঙ্কার! গুজরাটে পৌঁছল ‘শিবালিক’
উৎসবের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। চিকিৎসকরা জানিয়েছেন, রসগোল্লার টুকরো শ্বাসনালির মুখে আটকে যাওয়ায় শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারছিল না ললিতের। এর পরেই শরীর দ্রুত অবসন্ন হতে থাকে। তার পরেই মৃত্যু। ময়নাতদন্তে সেটাই ধরা পড়েছে। ময়নাতদন্তের পর ললিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
