13.6 C
New York

কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা! ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়া, চার জেলায় কমলা সতর্কতা

Must Read

কলকাতা: চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে (Rain Forecast)। রবিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ওঠে। কলকাতাতেও (Kolkata Weather) দিনের অধিকাংশ সময় ঝোড়ো হাওয়া বইছে। ঝড়ের জেরে বাঁকুড়ায় টিনের শেড চাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চার জন। পাশাপাশি একাধিক গাছ ভেঙে পড়ায় দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। বিশেষ সতর্কতা রয়েছে সোমবার ও মঙ্গলবার। সোমবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওয়ার বেগ কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না।

আরও পড়ুন: কালীগঞ্জে সিপিএমের চমক! প্রার্থী করা হল মৃত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে

এদিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে সোমবার বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনকি ঝড়ের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ঝড়-বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার জেরেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Latest News

Exit Poll নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, এ কী বললেন?

ওয়েব ডেস্ক : ইভিএমে কারচুপি হতে পারে। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই রাত...

More Articles Like This