নিরাপত্তা ভেদ করে দিল্লি বিধানসভার গেট ভেঙে ঢুকল গাড়ি! চালকের মুখ ঢাকা কাপড়ে!

0
34

ওয়েবডেস্ক-  নিরাপত্তার বেষ্টনীতে মোড়া থাকে দিল্লি বিধানসভা (Delhi Assembly) । সেই নিরাপত্তার বেষ্টনী উড়িয়ে দিয়ে গেট ভেঙে ঢুকে এল গাড়ি! যা ঘিরে হুলুস্থুল কাণ্ড। সোমবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বড়সড় নিরাপত্তার গাফিলতির অভিযোগ। জানা গেছে, স্পিকারের (Speaker)   গাড়ি সামনে ফুলের বুকে রেখে, গাড়িতে কালি ছিটিয়ে চলে গিয়েছে। দিল্লির মূল গেট ভেঙে ভিতরে ঢুকে যায় যায় গাড়িটি। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। গাড়িট কিছুটা ঘুরে ফের বেরিয়ে যায়।

রহস্যজনক গাড়ির (Mystery car) খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ফুটেজের মাধ্যমে অভিযুক্ত সরবজিৎকে শনাক্ত করা হয়, যেখানে তাকে একটি ফুলের তোড়া, একটি ব্যাগ এবং কিছু কাগজপত্র নিয়ে যেতে দেখা গিয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে, গাড়িটি উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-  ‘বটবৃক্ষ’ আরএসএসের ছায়া থেকে বেরিয়ে এসেছে বিজেপি! মন্তব্য মোদির

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুর ২ টো নাগাদ দিল্লি বিধানসভার ২ নম্বর গেট ভেঙে একটি সাদা গাড়ি ঢুকে পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর লাগানো ছিল গাড়িটিতে। গাড়ির চালকের মুখ ঢাকা ছিল। গেট ভেঙে ঢোকার পরেও কী ভাবে সেটি বেরিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্পিকারে গাড়ির সামনে কেন ফুলের বুকে রাখা হল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। দ্রুত এলাকায় পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। যদিও ওই ফুলের স্তবকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। তবে গোটা ঘটনায় রহস্য তৈরি হয়েছে। সতর্ক দিল্লি পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here