কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অতুলপ্রসাদের দেড়শোতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞলি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৪:৩০:৫৮ পিএম
  • / ৫০৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

অতুলপ্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকী উপলক্ষে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক আকাদেমি নিয়ে আসছেন তাদের নবতম নিবেদন,  একটি নীরব যুগসন্ধি।নির্মাণে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।আগামী ১৯ জুন, সন্ধ্যা ৭টায় ঋদ্ধির  অফিসিয়াল ফেসবুক পেজে মুক্তি পাবে।
এই বিশেষ নির্মাণে কবির রচিত ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার’ গানটির সঙ্গে ,বিশিষ্ট অভিনেতা পাহাড়ি সান্যালের এবং দিলীপকুমার রায়ের রচনা থেকে পাঠ রয়েছে।ঋদ্ধি জানালেন,” এই গানটা কবি রচনা করেন যখন ওঁর বয়স চল্লিশের কোঠা পেড়িয়েছে।গানটা সন্তোষ সেনগুপ্ত রেকর্ড করেছিলেন সত্তরের দশকে।খুব একটা পরিচিত গান নয়।কিন্তু খুব ভালো লাগার গান।তাই এই নির্বাচন।”সুজয়ের কথায়, “অতুলপ্রসাদের জন্মের সার্ধশতবার্ষিকীর বছরে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য আশা করি এই প্রজন্মকে কিছুটা হলেও চিনতে সাহায্য করবে। এই মানুষটির মন ও মননকে এই নির্মাণ আমাদের পৌঁছে দেবে অতুলপ্রসাদের ‘ডেলিকেট’ মনের গহনে, যেখানে বিষাদ ও বিরহের সম্মিলনে সৃজনশীলতা ক্রমবর্ধমান হয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।”

অতুলপ্রসাদ ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তাঁর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তাঁর জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তাঁর গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team