কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ইংরেজি সাহিত্যের কৃতীর পেশা চৌর্যবৃত্তি
জগন্নাথ সামন্ত Published By:  • | Edited By:দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০৩:২৭:৪৮ পিএম
  • / ৬৬০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:দেবস্মিতা মণ্ডল

চোর নাকি এম এ পাস। তাও আবার ইংরেজি সাহিত্যে। তদন্তে নেমে চক্ষু ছানাবড়া পুলিশের। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইলে। একটি চুরির কিনারা করতে গিয়ে এমনই এক ব্যক্তির হদিশ পেল সাকরাইল থানার পুলিশ। ধৃতের নাম সৌমাল্য চৌধুরী। সূত্রের খবর, আসানসোলের বাসিন্দা তিনি।

আরও পড়ুনঃ আসিফ কাণ্ডে নয়া মোড়, উদ্ধার আগ্নেয়াস্ত্র

পুলিশ জানিয়েছে, গয়না চুরির ঘটনায় মূল পান্ডা সৌমাল্য চৌধুরী সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকা মূল্যের সোনার গয়না। তদন্তে উঠে আসে, সৌমাল্য চৌধুরী ইংরেজিতে এম এ পাস। কিন্তু চুরি করাই নাকি তার নেশা। চাকরি না পাওয়ায় এটাকেই পেশা হিসেবে বেছে নেয় সে। আসানসোল, হাওড়া, হুগলি জেলায় কমপক্ষে কুড়িটি চুরির ঘটনায় সে যুক্ত। তার বাবা সরকারি অফিসার ছিলেন। মা ছিলেন শিক্ষিকা। ছেলের কু কীর্তির কথা জানতে পেরে তিনি আত্মঘাতী হন। এতেও শোধরায়নি সৌমাল্য।

আরও পড়ুনঃ রোগী আনতে গিয়ে হামলার শিকার অ্যাম্বুলেন্স চালক

চুরি করাকেই পাকাপাকিভাবে পেশা করে নেয়। একবার আসানসোল পুলিশের হাতে ধরা পড়ে। কয়েক মাসের জন্য জেল খেটে ছাড়া পায় সে। গত ৯ই জুন হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত দুইলা এলাকায় একটি ফ্ল্যাট থেকে প্রায় দশ ভরি সোনার গহনা চুরি যায়। স্কুটি করে পালাবার সময় ফ্ল্যাটের এক আবাসিক স্কুটির নম্বর লিখে নেয়। এই নম্বরের সূত্র ধরেই পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় সৌমাল্য চৌধুরী ও তার এক সাগরেদ প্রকাশ শাসমলকে। এরপর পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাধব সামন্তকে। হাওড়া সিটি পুলিশের ডি সি সাউথ প্রতীক্ষা ঝাঁকরিয়া জানান, মাধব সামন্তকে চুরির মাল বিক্রি করেছিল এরা। হাওড়াতে বিভিন্ন এলাকায় নটি চুরি করেছে অভিযুক্তরা। এদের রবিবার হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন করেছে পুলিশ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team