কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনা টিকা, সরকারি নির্দেশ অমান্য বর্ধমানে
ঋষিগোপাল মণ্ডল Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ০৪:২৪:০৯ পিএম
  • / ৯০৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

রাজ্য সরকারের ধার্য্য করা মূল্যের চেয়ে বেশি মূল্য দিয়ে করোনার টিকা নেওয়ার হিড়িক বর্ধমান শহরে। যেখানে বহু মানুষ করোনা টাকা নেওয়ার জন্য হন্যে হয়ে টিকার সন্ধান ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কলকাতার কিছু প্রতিষ্ঠান ক্যাম্প করে অধিক মুনাফা তুলছে। সরকারি নিয়মের তোয়াক্কা না করেই নিজেদের সংস্থার হয়ে প্রচার করছে। সোমবার বর্ধমান শহর ও শহরের উপকণ্ঠে টিকা দেওয়ার জন্য ক্যাম্প করে, কলকাতার মুকুন্দপুরের আমরি হাসপাতাল। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী যা বেআইনি। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ, নির্দিষ্ট কোভিড ভ্যাকসিন সেন্টারের বাইরে টিকা দেওয়া যাবে না।

Read moreরাজ্যে এল আরও ১০ লক্ষ কোভিশিল্ড

এছাড়াও কেন্দ্র সরকারের বেঁধে দেওয়া টিকার মূল্যের থেকে অধিক মূল্য নেওয়া হচ্ছে। যেমন কোভিশিল্ডের সরকার নির্ধারিত মূল্য ৭৮০ টাকা। কিন্তু এই ক্যাম্পে সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ডের দাম নেওয়া হচ্ছে ৯৫০ টাকা। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম নেওয়া হচ্ছে ১৫৫০ টাকা। অথচ কেন্দ্রর বেঁধে দেওয়া দাম ১৪১০ টাকা। এভাবে অত্যন্ত প্রয়োজনীয় কোভিড টিকার সরকারি মূল্যর চেয়ে বেশি দাম নেওয়াকে ভালো চোখে দেখছেন না মানুষ। বলছেন, সমাজসেবার নাম করে কার্যত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এদিন স্থানীয় একটি ক্লাব সবুজ সংঘ ও মুকুন্দপুর আমরির যৌথ উদ্যোগে এই ক্যাম্প করা হয়।

Read more :  জুলাইয়ে শিশুদের জন্য শক্তিশালী ভ্যাকসিন

টিকা নিতে আসা এলাকার বাসিন্দারা বলছেন, টিকার জন্য নির্দিষ্ট সরকারি কেন্দ্রগুলিতে পর্যাপ্ত টিকা না থাকাতেই প্রাণের তাগিদে অধিক মূল্যের বিনিময়ে টিকা নিতে হচ্ছে। এখন দেখার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবিষয়ে কি ভাবেন। স্থানীয় যে ক্লাবের উদ্যোগে এই টিকার জন্য ক্যাম্প করা হয়েছে, সেই সবুজ সংঘের কর্মকর্তা বিপ্লব রায়কে অধিক মূল্য নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, টাকা বেশি নেওয়ার বিষয়টি তাঁদের এক্তিয়ারে নেই। এবিষয়ে আমরি কর্তৃপক্ষ বলতে পারবে বলে জানান তিনি। তবে সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে কিছু মন্তব্য করতে চায়নি আমরি কর্তৃপক্ষ। টিকার মূল্য অর্থশালী ও উচ্চ মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে হলেও, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষরা কি ভাবে অর্থ যোগাড় করে টিকা নেবেন। উঠছে প্রশ্ন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team