ভোটের নির্ঘণ্ট ঘোষণা কবে? সোমেই বৈঠকে বসছে কমিশন

0
45

ওয়েবডেস্ক– রাজ্যে এসে গেছে কেন্দ্রীয়বাহিনী। বাংলায় এসেছে ২৪০ বাহিনী। শুরু হয়ে গেছে রুট মার্চ। গতকাল সদ্য প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) । এই মুহূর্তে উত্তেজনায় টানটান পরিস্থিতি। এবার শুধু অপেক্ষা ভোটের নির্ঘণ্ট ঘোষণা (Vote Date Declare)। কবে নির্বাচনের (Vote)  দিনক্ষণ ঘোষণা হবে, সেইদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী। নির্ধারিত সময়ে ভোট ঘোষণা হবে, তা ইতিমধ্যেই স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (Election Commission) ।

ফলে ভোট ঘোষণা কবে হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। আজ রবিবার কমিশনের প্রতিনিধিদলের আসার কথা ছিল, কিন্তু নবান্নের অনুরোধে সাড়া দিয়ে তা স্থগিত করা হয়েছে। ফলে ক্রমশই জল্পনা তীব্র আকার দিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবারই জরুরি বৈঠক ডাকল কমিশন।

আরও পড়ুন-  ১০ মার্চের আগে দ্বিতীয় পর্যায়ের ২৪০ বাহিনী আসছে রাজ্যে

মঙ্গলবার দফায় দফায় বৈঠক হবে বলে খবর। সেখানের একদিন নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে, অপরদিকের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সহ কেন্দ্রীয় এজেন্সিগুলি শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সেই মতো সোমবার ১১ টায় বৈঠক শুরু হবে। প্রথম ধাপে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও) এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। দ্বিতীয় ধাপে আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here