সোমবারও ঝড়–বৃষ্টির সম্ভাবনা! পূর্বাভাস আবহাওয়া দফতরের

0
280

ওয়েব ডেস্ক : সোমবার রাজ্যজুড়ে ঝড়–বৃষ্টির (Rain) প্রবল সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর (Weather Office)। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারেও বলে জানানো হয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর থেকে দফায় দফায় ঝড়–বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলায় ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতেও ঝড়–বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার ঝড়–বৃষ্টির (Rain) প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে আবার নতুন করে ঝড়–বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও খবর : প্রশাসনিক রদবদল! মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও আগামী কয়েকদিন ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়–বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

কলকাতাতেও (Kolkata) দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও সপ্তাহের মাঝামাঝি কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে আবার এক দফায় ঝড়–বৃষ্টি বাড়তে পারে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here