33.9 C
Kolkata

গ্যাস সঙ্কট! সোমবার ফের রাজপথে নামছেন মমতা

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে দু’দফায়। রবিবার এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তার পরেই সোমবার রান্নার গ্যাসের (Gas) সংকটকে ঘিরে সোমবার ফের একবার রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে বলেই জানা যাচ্ছে। এই মিছিলে থাকবেন তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ বাড়ছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।

এদিকে গ্যাস সঙ্কট সামাল দিতে নবান্নে একাধিক বৈঠক করেছেন মমতা (Mamata)। তেল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর গ্যাস (Gas) সরবরাহ নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট কর্মপদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। গ্যাস বুকিংয়ের সময়সীমা শহরে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। যার ফলে আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ।

আরও খবর : প্রশাসনিক রদবদল! মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি আরো বলেছেন, যদি পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকে, তাহলে শুধু ভর্তুকি দিয়ে সমস্যার সমাধান হবে না। এছাড়া কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ইতিমধ্যে এই ইস্যু নিয়ে রাজ্যজুড়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলের মতো, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এই সমস্যা নির্বাচনের আগে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে রান্নার গ্যাসের সঙ্কটকে সামনে রেখেই রাজনৈতিক লড়াই আরও তীব্র করতে পারে রাজ্যের শাসকদল।

দেখুন অন্য খবর :

Latest News

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

কার্শিয়াং: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দার্জিলিং পাহাড়ে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কার্শিয়াংয়ে (Kurseong) জোড়া কর্মসূচিতে...

More Articles Like This