9.3 C
New York

এই গরমে আরাম দিতে এবার সিএনজি এসি বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কোথায় চলবে?

Must Read

ওয়েবডেস্ক-  শীতের আমেজ আর নেই। দুয়ারে বসন্ত। মাঝে-মধ্যে গরম আবার সকালের দিকে হালকা ঠান্ডা, এই সবের মধ্যেই শীত চিরতরে বিদায় নেবে। তার পরেই কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্যে এসে হাজির হবে, সেই গলদঘর্ম হয়ে ফেরার দিন। মোটামুটি তার ইঙ্গিত দেওয়া শুরু হয়ে গেছে। বেলার দিকে রোদের তেজ বাড়লেই গরম বাড়ছে। তবে ‘ইয়ে তো ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়’। আর কয়েকদিন পরেই প্রচণ্ড গরমে (Temperature Rise) কালঘাম ছুটবে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। গরম পড়েছে মানেই তো আর নিত্যযাত্রীদের বাড়িতে বসে থাকলে চলবে না, চনচনে রোদ মাথায় নিয়েই বাড়ির বাইরে পা রাখতে হবে।

তবে এবার বাসযাত্রীদের (Passenger) জন্য সুখবর। একশোটি নতুন সিএনজি এসি বাসের (CNG AC Bus) উদ্বোধন করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  কলকাতার গণ পরিবহণ আরও সুবিধানজনক ও করতে যানবাহন দূষণহীন করতে এই উদ্যোগ রাজ্যের। আসন্ন মার্চের মধ্যেই অন্তত ২০০টি সিএনজি বাস চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুরনো গাড়িগুলিকে বাতিল করা হয়ে। শহরের বাসের ঘাটতি মেটাতে রাজ্যের এই উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুন-  এবার মেট্রো চলবে ব্যাটারি আর ইনভার্টারে, কলকাতা মেট্রোর বিরাট সিদ্ধান্ত

কলকাতায় চলবে এই বাসগুলি। এর পাশাপাশি আরও কুড়িটা নন এসি সিএনজি বাসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাসগুলি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চলবে। মোট ২০০টি বাস কেনার জন্য মুখ্যমন্ত্রী কিছুদিন আগে অনুমোদন দেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জন্য ১৩টি বাসের উদ্বোধন করেন তিনি।

 

Latest News

‘বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব দেবে বলেছিল, দেয়নি’, রানাঘাট থেকে তোপ অভিষেকের

ওয়েবডেস্ক- জোরকদমে রাজনৈতিক প্রচার। আর কয়েকদিন পরেই ভোট। রানাঘাট থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপি ও কমিশনকে...

More Articles Like This