ওয়েব ডেস্ক : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার জন্য বেশ তৎপরতা শুরু হল পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। নির্বিঘ্নে ভোট যাতে হয় এবং ভোটারদেরকে আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেখান থেকে কেশপুরে ভয়মুক্ত ও হিংসামুক্ত পরিবেশে ভোট (Election) গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার সকালে জেলাশাসক বিজিন কৃষ্ণকে সঙ্গে নিয়ে কেশপুরের (Keshpur) স্থানীয় বাজার এলাকা ঘুরে দেখেন এসপি পাপিয়া সুলতানা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও। কেশপুর বাজারে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। ভোটকে কেন্দ্র করে কোনও ধরনের ভয় বা আতঙ্কের কারণ নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়।
আরও খবর : রয়েছে ১০০ ভরি সোনা, কোটি টাকার সম্পত্তি! হলফনামায় আর কী জানিয়েছেন লাভলি মৈত্র?
এছাড়া এদিন কমিশনের ব্যানার নিয়ে সিএপিএফ জওয়ান, সশস্ত্র বাহিনী এবং পুলিশ আধিকারিকরা সাঁজোয়া গাড়ি নিয়ে গোটা বাজার এলাকায় টহল দেন। এদিন পুলিশ সুপার বলেছেন, “এবার কেশপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের টোল-ফ্রি নম্বর বা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করুন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ মেনে জেলার সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে প্রশাসনের এই উদ্যোগের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কেশপুরে ফ্রি এন্ড ফ্রেয়ার ভাবে ভোট প্রক্রিয়া চলবে। কোনওদিন কেশপুর এই ধরনের ভোট পর্ব আগে দেখেনি বলেও জানান পুলিশ সুপার।
দেখুন অন্য খবর :
