9.3 C
New York

নির্বাচনী প্রচারে বাধা দিলে কড়া পদক্ষেপ, জেলা প্রশাসনকে বার্তা কমিশনের

Must Read

ওয়েবডেস্ক-  আর হাতে মাত্র কয়েকটা দিন। তার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) । প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। জোরকদমে প্রচার  (Election Campaign)  সারছে রাজনৈতিকদলগুলি। এক এক দিনে তিন থেকে চারটি সভা করছেন হেভিওয়েট প্রার্থীরা। এবার রাজনৈতিক মিছিল নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন।

কমিশনের (Election Commission)  নির্দেশ, রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে,  মিটিং মিছিলে কোনওরকম বাধা দেওয়া যাবে না। জেলা প্রশাসনকে বার্তা নির্বাচন কমিশনের। প্রার্থীদের প্রচারে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

জোরকদমে চলছে প্রচার। জেলা থেকে শহরে ভোটার বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন রাজনৈতিক নেতা ব্যক্তিত্ত্বরা। এদিকে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রচার সারছেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ।

 

এই ভোটের আবহে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সেই পরিস্থিতিতে ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রচার,  মিটিং এবং মিছিলে বাধা না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কমিশনের নির্দেশিকা অনুযায়ী, অনুমতিপ্রাপ্ত প্রচার কর্মসূচিতে কোনও ধরনের বাধা সৃষ্টি করা যাবে না এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-  ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

কমিশনের নির্দেশ ও গাইডলাইন অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীরা অনুমতি নিয়ে নির্ধারিত স্থানে প্রচার, মিটিং ও মিছিল করতে পারবেন। কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা কর্মীদের প্রচারে বাধা দেওয়া যাবে না। সব রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী কার্যকলাপ চালানোর সমান সুযোগ দিতে হবে। তবে অনুমতি ছাড়া কোনও মিছিল বা মিটিং করা যাবে না।

 

Latest News

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, চোখে জল শচীনের আশাকে ঘিরে জনসমুদ্র মুম্বইয়ে

ওয়েব ডেস্ক: সুর থেমেছে, কিন্তু আবেগ থামেনি। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে (Asha Bhosle) শেষ বিদায় জানাতে সোমবার সকাল থেকেই...

More Articles Like This